বিনোদন

Anita Padda: সাইয়ারা’-র সাফল্যের পর এবার ভিন্ন চরিত্রে অনীত পাড্ডা

শোনা যাচ্ছে, এবার একদম ভিন্ন ধাঁচের ছবিতে দেখা যেতে চলেছে এই অভিনেত্রীকে।

Truth of Bengal: প্রথম ছবিতেই দর্শকের মন জয় করে নিয়েছেন নবাগত অভিনেত্রী অনীত পাড্ডা। বলিউডে অভিষেক হয়েছে অহন পাণ্ডের বিপরীতে যশরাজ ফিল্মস প্রযোজিত সাইয়ারা’ ছবিতে। মুক্তির পরই ব্লকবাস্টার এই রোম্যান্টিক ড্রামা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ে। এখন ওটিটিতেও সাফল্যের সঙ্গে চলছে ছবিটি। আর এই অভাবনীয় জনপ্রিয়তার পর এবার অনীতকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন (Anita Padda)।

আরও পড়ুনঃ Fisheries Entrepreneurs: মৎস্য শিল্পে নন্দীগ্রামের দুই অন্যন্য কর্ম সন্ধানীদের কাছে বিশ্বকর্মার মতো

শোনা যাচ্ছে, এবার একদম ভিন্ন ধাঁচের ছবিতে দেখা যেতে চলেছে এই অভিনেত্রীকে। এক জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, অনীত এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর দ্বিতীয় ছবির জন্য, যেখানে তিনি অভিনয় করবেন এক কোর্টরুম ড্রামায়। এই ছবিতে অনীতকে এক সাহসী তরুণীর চরিত্রে দেখা যাবে, যে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ায় এবং সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করে যায়। প্রেমিকাসুলভ চেহারা ছেড়ে এবার নাকি আরও পরিণত, বলিষ্ঠ এক চরিত্রে ধরা দেবেন অনীত (Anita Padda)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এই সম্ভাব্য ছবিতে অনীতের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুরকেও। যদিও এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে কিংবা অনীত নিজে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে অনীতের অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘সাইয়ারা’-তে অনীতের সাবলীল অভিনয়ের পর দর্শক এবার অপেক্ষায় রয়েছেন, তাঁর নতুন এই রূপ কেমন হয় তা দেখার জন্য। সবমিলিয়ে, অনীত পাড্ডারের বলিউড সফরের দ্বিতীয় অধ্যায় নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে (Anita Padda)।