Border Abandonment: দুই বাচ্চা সহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি বৌমাকে পেট্রাপোল সীমান্তে রেখে পালালো কাকা শ্বশুর!
A pregnant Bangladeshi woman, along with her two young children, was abandoned at the Petrapole border by a relative.
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চা সহ এক অন্তঃসত্ত্বা মহিলাকে অসহায়ের মত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা(Border Abandonment)। এরপর তার কাছে জিজ্ঞাসা করতে জানা যায় বাংলাদেশে বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে এখানে ফেলে রেখে পালিয়েছে কাকা শ্বশুর। অন্তঃসত্ত্বা ওই মহিলার সাথে একটি চার বছরের ও একটি দু’বছরের পুত্র সন্তানও রয়েছে। অন্তঃসত্ত্বাই মহিলা জানায় তার নাম পারিমা আক্তার। বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি। ৬ বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সাথে তার বিয়ে হয়। মিলন ছোট থেকে মায়ের সাথে বাংলাদেশেই থাকতো বলে জানাই পারিমা। বিয়ের পর তারা বাংলাদেশেই থাকতো। ৯ মাস আগে স্বামীর সাথে ভারতে এসে ক্যানিং-এ থাকছিল বলে জানাই সে। অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে।
আরও পড়ুনঃ Khana Junction: হাওড়া বা শিয়ালদহ নয়! বাংলার সবচেয়ে পুরনো রেল জংশন কোনটি, জানেন কি?
রবিবার সকালে পারিমাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কাকা শ্বশুর চাঁদ শেখ দুই শিশুসহ তাঁকে নিয়ে আসে পেট্রাপোলে। কিন্তু হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চুপচাপ পালিয়ে যায়। কাকা শশুর ও শ্বশুরবাড়ির লোকজনকে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ বলে। সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চা কে নিয়েই অসহায়ের মত পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে কাছে বসে থাকে অন্তঃসত্ত্বা পারিমা।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সোমবার সকালে খবর পেয়ে ওই অন্তঃসত্ত্বা বাংলাদেশি মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার হয় । বাংলাদেশী অন্তঃসত্ত্বা মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে পুলিশ।


