রাজ্যের খবর

শহরের নিরাপত্তায় জোর পুলিশের, একাধিক নাকা পয়েন্ট মালদা শহরে

Security of the city is emphasized by the police, multiple naka points in the city of Malda

The Truth of Bengal: নিরাপত্তা আরও জোরদার করতে মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। বসানো হবে সিসি ক্যামেরা।  দুষ্কৃতীমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে এমন কড়া পদক্ষেপ করল মালদা জেলা পুলিশ। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ। দুষ্কৃতীমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ করল মালদা জেলা পুলিশ। মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। পরে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন। বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মী নজরদারিতে যুক্ত থাকবেন।

মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলি মূল রাস্তা রয়েছে, সেইসব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ। এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনও যানবাহন অথবা মানুষকে দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ। জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের প্রবেশের অন্যতম রাস্তা মহানন্দার দ্বিতীয় সেতু বালুচর রোড, প্রতিদিনই অসংখ্য যানবাহন এবং বিপুল সংখ্যক মানুষ এই মহানন্দার নদীর দ্বিতীয় সেতু দিয়ে যাতায়াত করে। এই সেতুর ওঠার মুখেই বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট।

পাশাপাশি রবীন্দ্র ভবন, মঙ্গলবাড়ি যাওয়ার মুখে মহানন্দার প্রথম সেতু, সুস্তানি মোড়ে এই নাকা চেকিং পয়েন্ট বসিয়েছে জেলা পুলিশ। ২৪ ঘন্টা এই নাকা চেকিং থেকেই পুলিশ অফিসার ও কর্মীরা নিয়মিত বিভিন্ন গতিবিধির ওপর নজরদারি চালাবেন। কোথাও কোনও যানবাহনকে সন্দেহভাজন মনে হলে সেই গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে পারবে পুলিশ। জেলা পুলিশের লক্ষ্য, মালদা শহরে যে কোনও অপরাধ কমানো। কারণ, সাম্প্রতিক কালে মালদা শহরে ডাকাতি সহ চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছিল। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল। এবার দুষ্কৃতীমূলক কাজকর্ম রুখতে কড়া পদক্ষেপ করল পুলিশ।

Related Articles