রাজ্যের খবর

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠি বন্ধুকে খুন! গ্রেফতার ৩

এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Truth Of Bengal: মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। এক যুবককে লক্ষ্য করে ছুরি দিয়ে আক্রমণ করল তারই বন্ধু। ছুরি দিয়ে আঘাত করার পর পালিয়ে যায় অভিযুক্ত। পরে আহত যুবকের মৃত্যু হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেট্রো স্টেশনে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বরানগরের বাসিন্দা বছর সতেরোর মনোজিৎ যাদব। বাগবাজার হাইস্কুলের পঠরত ছিল। প্রতিদিনের মতো শুক্রবারও বন্ধুদের সঙ্গে মেট্রোয় চড়ে বাড়ি ফিরছিল। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। সেই সময় এক কিশোর ছুরি বার করে মনোজিৎ-এর ওপর হামলা চালায়। হামলা চালানোর পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ছাত্রকে প্রথম সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনস্থার অবনতির কারণে এসএসকেএম-এ স্থানান্তর করা হয়। পরে পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

Related Articles