Quarry tragedy: পাথর খাদানে ধসে নিহত ৬! আহত আরও ৩, খোঁজ চলছে বাকি শ্রমিকদের
Quarry tragedy strikes in Bahadurpur, BAHADURPUR stone mine collapse kills six workers, injures three; rescue efforts on and police investigating.
Truth Of Bengal: পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে ৬ জন খাদান শ্রমিকের মৃত্য। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন খাদান শ্রমিক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে।
[আরও পড়ুনঃ Water crackdown: পিএইচই বিভাগের অভিযান: শুরু হল হোটেল গুলিতে অবৈধ পাইপ লাইন কাটার কাজ]
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, আজ দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন খাদানের শ্রমিকেরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক। ধস নামার খরব পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সেখান থেকে ৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন শ্রমিককে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আর কোন শ্রমিক পাথরে চাপা পড়ে আছে কি না পাথর সরিয়ে তল্লাশি চলছে।





