কলকাতা

যুবককে লক্ষ্য করে ছুরিকাঘাত! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড

শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেট্রো স্টেশনে। আতঙ্কিত যাত্রীরা।

Truth Of Bengal: মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। এক যুবককে লক্ষ্য করে ছুরি দিয়ে আক্রমণ করেছে আর এক যুবক। ছুরি দিয়ে আঘাত করার পর পালিয়ে যায় অভিযুক্ত, এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেট্রো স্টেশনে। আতঙ্কিত যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেট্রো থেকে বেরিয়ে সিড়ি দিয়ে বেরোনোর সময় এই হালমা চালায় এক যুবক। আক্রমণ-এর পরই পালিয়ে অভিযুক্ত। আহত যুবকের চিৎকার-চেঁচামেচিতে ভিড় জমে যায়। যুবকদের কোনও পরিচয় এখনও জানা যায়নি।

আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ছাত্রকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএম-এ স্থানান্তর করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনায় মেট্রো রেল পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা জড়িত, এবং ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles