দেশ

Bomb Alarm: মুম্বাইয়ের নায়র হাসপাতালে ফের বোমা বোমাতঙ্ক! জারি সতর্কতা

Mumbai police heighten security after a bomb threat at Nair Hospital follows earlier hoax blasts warning of 'human bombs' and RDX.

Truth Of Bengal: মুম্বাইয়ের নায়র হাসপাতালে আবারও বোমা হামলার হুমকি।খবর পেয়ে রবিবার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। শনিবার রাত ১১টার দিকে হাসপাতাল ডিনের অফিসিয়াল ইমেল আইডিতে একটি বার্তা আসে, যেখানে হাসপাতাল প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়(Bomb Alarm)। এই খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ে পুলিশ দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। তবে বহু ঘণ্টার অনুসন্ধানে কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কে এই হুমকি পাঠিয়েছে তা স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুনঃ ইউক্রেনের সরকারি আবাসনে মিসাইল হামলা, রাশিয়ার আক্রমণে মৃত ১ শিশু সহ ৩]

এই ঘটনার মাত্র দুই দিন আগে শহরে আরও এক ভয়াবহ হুমকি ফোন আসে। সেখানে বলা হয়, শহরের বিভিন্ন গাড়িতে মোট ৩৪টি মানব বোমা এবং ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক রাখা হয়েছে বলে একটি হুমকি আসে। পুলিশের হেল্পলাইনে তদন্তে সামনে আসে এটি “লস্কর-ই-জিহাদি” নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত(Bomb Alarm)। এরপরেই শহরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। গণেশ চতুর্থীর শেষ দিন গণেশ বিসর্জনের উৎসবে লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে শহরে ২১ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল।মুম্বাইয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক ভুয়ো বোমা হুমকির ঘটনা। এর আগে থানে থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, যিনি কালওয়া রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার মিথ্যা হুমকি দিয়েছিলেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

আগস্টে গিরগাঁওয়ের ইস্কন মন্দিরেও হুমকি ইমেল আসে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়(Bomb Alarm)। একইভাবে জুলাই মাসে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এ হামলার হুমকি দেওয়া হয়েছিল, সেটিও পরে ভুয়ো বলে ধরা পড়ে।মুম্বাই শহর নিয়মিতভাবে এই ধরনের ভুয়ো হুমকির শিকার হলেও পুলিশ সতর্কতা বজায় রেখেছে এবং প্রতিটি ঘটনার পেছনে তদন্ত চালিয়ে যাচ্ছে। উৎসবের মরসুমে জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

Related Articles