দেশ

Supreme Court: ভোটার তালিকা নিয়ে বিতর্ক! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

এমনকি অনেক জীবিত রাজনৈতিক নেতৃত্বের নামও বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ।

Truth Of Bengal: চলতি বছরের শেষদিকেই বিধানসভা নির্বাচন বিহারে। এর আগেই সে রাজ্যের ভোটার তালিকায় গরমিল খুঁজতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী করেছে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। মৃত ও স্থানান্তরিত ভোটারদের বাদ দিতে গিয়ে প্রকৃত ভোটারদের নামও বাদ পড়েছে। এমনকি অনেক জীবিত রাজনৈতিক নেতৃত্বের নামও বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ। তার পরেই এই ‘এসআইআর’ নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই নিয়ে এবার মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। এই নিয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে ‘অবিশ্বাসের বাতাবরণ’ তৈরি হয়েছে। এই ঘটনা ‘দুর্ভাগ্যজনক’, বলল সুপ্রিম কোর্ট।(Supreme Court)

আরও পড়ুনঃ Pixel Launch: Pixel Watch 4 এল ভারতে, Gemini AI এবং ECG সাপোর্ট নিয়ে

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের আবেদনের জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কমিশন নির্ধারিত সেই সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শুনানিতে জানিয়েছে, এই বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ১ সেপ্টেম্বর হলেও তারপরও আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন।(Supreme Court)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়েছিল, সময়সীমা বাড়ালে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। এতে প্রক্রিয়াটি অহেতুক দীর্ঘায়িত হবে বলেও আশঙ্কাপ্রকাশ করা হয়। যদিও ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী পদ্ধতিতে যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে বলে আপত্তি জানানো হয়েছে বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে। নির্বাচন কমিশনের ভূমিকায় ও কাজকর্মে মোটেই খুশি নন তাঁরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ বিরোধীরা। বিহারে এসআইআর চালু হওয়ার পরও এই নিয়ে সোচ্চার প্রতিবাদে নেমেছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতানেত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর মাধ্যমে ঘুরপথে এনআরসি ও সিএএ চালু করতে চাইছে, সর্বপ্রথম এই অভিযোগ করেন। এর পর বিরোধীদের তরফেও অভিযোগ করা হয়, কেন্দ্রের শাসকদল বিজেপির হয়ে কাজ করছে কমিশন। সরাসরি এমনই অভিযোগে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। তবে বিরোধীদের বক্তব্য খণ্ডন করেছেন নির্বাচনী আধিকারিকরাও। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে এই বিশ্বাসের অভাবকে ‘দুঃখজনক’ বলেই মনে করছে সুপ্রিম কোর্ট।(Supreme Court)

Related Articles