Jara Rajbari Durga Puja: পুজো দেখতে আসতেন বিদ্যাসাগর রাজা রামমোহন রায়, আজও উজ্জ্বল স্মৃতি
এই বাড়ির পুজো এবার পা রাখতে চলেছে ২২৬ বছরে। ঐতিহ্যপূর্ণ এই রায় বাড়ির পুজোই একসময় আসতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়।
সুমন মন্ডল, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ নম্বর ব্লক এ রয়েছে জাড়া গ্রাম। সেই গ্রামেই রয়েছে জমিদার রায়দের বাড়ি। এই বাড়ির পুজো এবার পা রাখতে চলেছে ২২৬ বছরে। ঐতিহ্যপূর্ণ এই রায় বাড়ির পুজোই একসময় আসতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়। পা পড়েছে উত্তম কুমারেরও (Jara Rajbari Durga Puja)।
আরও পড়ুনঃ Women Worldcup: আইসিসির পুরস্কারমূল্যের ঘোষণায় পুরুষদের পিছনে ফেললেন মহিলারা
১৭২৪ খ্রিস্টাব্দে রামগোপাল রায় প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়ি। পরে ছেলে রাজীবলোচন রায়হন জমিদার। ‘রাজা’ উপাধি পেয়েছিলেন বর্ধমানের রাজার থেকে। তার হাত ধরেই বাড়িতে দুর্গাপুজোর শুরু হয়। শোনা যায় এই রাজিবলোচন রায়ের বন্ধু ছিলেন রাজা রামমোহন রায় তাই জাড়া গ্রামে ছিল তাঁর যাতায়াত। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রায় পরিবারের। রাজিব নতুন রায়ের অনুরোধে এবং সহযোগিতায় তিনি এখানে প্রতিষ্ঠা করেন যারা বিদ্যালয়ের (Jara Rajbari Durga Puja)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সেই সূত্রেই নাকি পূজোর সময় বেশ কয়েকবার এখানে এসেছিলেন বিদ্যাসাগর মহাশয়। আবার মহানায়ক উত্তম কুমার আছেন এই যারা জমিদার বাড়িতে। মহানায়ক ‘এন্টনি ফিরিঙ্গি’ ছবির শুটিং করেন এই বাড়িতে। ‘কি করে বললি জগা জাড়ার গোলক বৃন্দাবন’ গানটি নাকি এই বাড়ির বর্ণনা দেওয়া বলেই শোনা যায়।






