Community Camp: আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে লাল গোলাপ দিয়ে মিষ্টি মুখ করানো হল পঞ্চায়েতের পক্ষ থেকে
A vibrant “Amader Para Amader Samadhan” camp was held at Andulia Free Primary School under Shalipur Gram Panchayat, Basirhat.
Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। ২২/২৮/ এবং ২৯/ নম্বর বুথ জুড়ে আজ অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।
[আরও পড়ুন: Women Worldcup: আইসিসির পুরস্কারমূল্যের ঘোষণায় পুরুষদের পিছনে ফেললেন মহিলারা]
শালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসা যে সকল সাধারণ মানুষ এলাকার উন্নয়ন তথা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরকে হাতে লাল গোলাপ দিয়ে মিষ্টিমুখ করানো হল। তার পাশাপাশি সাধারণ মানুষকে প্রশাসনের আরো কাছাকাছি আনতে অর্থাৎ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে মডেল ক্যাম্প।
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
অর্থাৎ দৃষ্টি নন্দন ক্যাম্প বানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে এদিনের ক্যাম্পে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদাউসি খাতুন বিবি প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মন্ডল সহ বিশিষ্ট জনেরা।






