খেলা

Women Worldcup: আইসিসির পুরস্কারমূল্যের ঘোষণায় পুরুষদের পিছনে ফেললেন মহিলারা

এই পুরস্কার মূল্য বৃদ্ধির প্রসঙ্গে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ জানান, ‘আইসিসির মহিলাদের একদিনের বিশ্বকাপে পুরস্কারমূল্য বৃদ্ধি তাঁদের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়।

Truth of Bengal: চলতি মাসের ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই মহারণের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার ফলে আগের থেকে পুরস্কারমূল্য ২৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এবারের মহিলা বিশ্বকাপে পুরস্কার মূল্য দাঁড়াল ১৩.৮৮ মার্কিন ডলার (Women Worldcup)।

আরও পড়ুনঃ Leopard Attack: ডুয়ার্সে ফের লেপার্ডের আতঙ্ক, চা বাগানের শ্রমিক মহল্লায় হানা

এই পুরস্কার মূল্য বৃদ্ধির প্রসঙ্গে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ জানান, ‘আইসিসির মহিলাদের একদিনের বিশ্বকাপে পুরস্কারমূল্য বৃদ্ধি তাঁদের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এর মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মহিলাদের নিয়ে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তা ফের একবার স্পষ্ট হয়ে গেল 9Women Worldcup)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এদিকে আইসিসির এই ঘোষণার ফলে পুরুষদের বিশ্বকাপের পুরস্কারমূল্যকেও পিছনে ফেলে দিল মহিলা বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের পুরস্কারমূল্য থেকে যার পরিমাণ ৩.৮৮ মিলিনয়ন বেশি (Women Worldcup)।

Related Articles