প্রযুক্তি

Google Translate: কথা বলুন, অনুবাদ হবে রিয়েল টাইমে, গুগল ট্রান্সলেটের নতুন লাইভ ফিচার

নয়া এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা প্র্যাকটিশ বোতামে টিপে ভাষা শিখতে পারেন।

Truth of Bengal: গুগল ট্রান্সলেটে এল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশেষ আপডেট। ৭০টি’র বেশি ভাষায় এআই টিউটর ও লাইভ ট্রান্সলেশনের সুবিধা মিলবে। নয়া এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা প্র্যাকটিশ বোতামে টিপে ভাষা শিখতে পারেন। বেসিক, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড লেভেল স্কিল শিখতে পারেন (Google Translate)।

আরও পড়ুনঃ Joe Root: খারাপ হতে পারে, অ্যাশেসের আগে রুটকে সতর্ক মন্টির

ট্রাভেল, কাজকর্ম, পার্সোনাল ইন্টারেস্ট সংক্রান্ত বিষয় এআই টুলের সাহায্যে অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের মনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপাতত এআই টিউটর অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে বিটা টেস্টাররা সুযোগ সুবিধা পাবেন। এই অ্যাপে গুগল লাইভ ট্রান্সলেশন ফিচার চালু করেছে। ৭০টি’র বেশি ভাষায় সুবিধা মিলবে (Google Translate)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

বিভিন্ন ভাষায় রিয়াল টাইম লাইভ ট্রান্সলেশনের সুবিধা মিলবে। ভিড়ের মধ্যে স্পষ্ট কথোপকথন শুনতে নয়েজ আইসোলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গুগল ট্রান্সলেশনের নয়া ফিচার ভারত, আমেরিকা ও মেক্সিকোতে পাওয়া যাবে (Google Translate)।

Related Articles