কলকাতারাজ্যের খবর

ভোটার কার্ড হারিয়েছেন? চিন্তা নেই! এই ১২টি নথির একটি থাকলেই বুধবার দিতে পারবেন ভোট

ক্ষেত্রে কমিশনের অনুমোদিত ১২টি বিকল্প নথির মধ্যে যেকোনো একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক

Truth of Bengal: বুধবার রাজ্যের সাত জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হবে এই গণতান্ত্রিক উৎসব। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড (EPIC) ছাড়াই আপনি ভোট দিতে পারবেন। তবে সে ক্ষেত্রে কমিশনের অনুমোদিত ১২টি বিকল্প নথির মধ্যে যেকোনো একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

ভোটার কার্ড না থাকলে বিকল্প যে নথিগুলি বৈধ:

১. আধার কার্ড (Aadhaar Card)

২. প্যান কার্ড (PAN Card)

৩. ড্রাইভিং লাইসেন্স ৪. পাসপোর্ট ৫. ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবিসহ পাসবই ৬. ১০০ দিনের কাজের জব কার্ড ৭. পেনশনের সচিত্র নথি ৮. কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের পরিচয়পত্র ৯. শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড ১০. স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড ১১. সাংসদ বা বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র ১২. বিশেষভাবে সক্ষমদের পরিচয়পত্র (UDID Card)

বুথের নিরাপত্তা ও বিধিনিষেধ:

  • মোবাইল নিষিদ্ধ: বুথের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কমিশনের পক্ষ থেকে বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকছে।

  • ডিজিটাল ডিভাইস: স্মার্ট ঘড়ি, হেডফোন বা কোনো ধরনের ডিজিটাল গেজেট নিয়ে বুথে না যাওয়াই শ্রেয়। নিরাপত্তারক্ষীরা প্রয়োজনে এগুলি নিয়ে প্রবেশে বাধা দিতে পারেন।

  • ভোটার স্লিপ: রাজনৈতিক দলের দেওয়া স্লিপ নয়, বিএলও (BLO)-দের দেওয়া সরকারি স্লিপটি সঙ্গে নিয়ে বুথে যান।

Related Articles