প্রযুক্তি

Chrome-এ AI Mode চালু করল Google

এই সমস্যার সমাধানে গুগল এখন নিয়ে এসেছে সাইড-বাই-সাইড এআই প্রযুক্তি নির্ভর উইন্ডো ফিচার।

Truth Of Bengal: গুগল ক্রোমের ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে এবার এআই মোড চালু করেছে টেক জায়েন্ট Google। Google Chrome-এ এবার AI প্রযুক্তিতে সার্চিং সম্ভব ৷ কারণ, গুগল ক্রোমের ট্যাব স্ট্রিপে দেওয়া হয়েছে “Ask Gemini” অপশন। এতদিন পর্যন্ত গুগল ক্রোমে AI মোডে কোনও সার্চ করলে কোনও লিঙ্কে ক্লিক করলে নতুন ট্যাবে পেজ খুলে যেত । ফলে ব্যবহারকারীকে বারবার ট্যাব সুইচ করতে হত।

এই সমস্যার সমাধানে গুগল এখন নিয়ে এসেছে সাইড-বাই-সাইড এআই প্রযুক্তি নির্ভর উইন্ডো ফিচার। AI মোড চালু থাকা অবস্থায় কোনও ওয়েবপেজ খুললে তা পাশাপাশি উইন্ডোতে দেখা যাবে। এতে AI চ্যাট এবং ওয়েবপেজ একসঙ্গে দেখা যাবে ৷ পাশাপাশি AI-কে প্রশ্ন করা এবং ফলো-আপ জিজ্ঞাসা করা অনেক সহজ হয়ে যাবে। গুগলের এই নতুন AI Mode ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সুবিধাজনক করে তুলবে।

ট্যাবের মধ্যে সার্চ করার জন্য সময় বাঁচবে এবং কাজের প্রোডাক্টিভিটি বাড়বে বলে মনে করা হবে। এই ফিচারগুলো ধাপে ধাপে সব ক্রোম ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে বলে গুগল জানিয়েছে। AI মোডের আরেকটি দারুণ নতুন ফিচার হলো সার্চ অ্যাক্রস রিসেন্ট ট্যাবস (Search Accross Recent Tabs)। এছাড়া ট্যাবের সঙ্গে ইমেজ বা পিডিএফের মতো ফাইলও একসঙ্গে যোগ করে প্রশ্ন করা যাবে।