আন্তর্জাতিক

ChatGPT Suicide: চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের পর কিশোরের আত্মহত্যা! ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা দায়ের

প্রথমে শুধুই একাডেমিক কাজে ব্যবহার করলেও ধীরে ধীরে কিশোরটি নিজের ব্যক্তিগত অনুভূতি, কষ্ট, একাকিত্ব

Truth of Bengal: ক্যালিফোর্নিয়ায় এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে চ্যাটজিপিটির প্রস্তুতকারক সংস্থা ওপেনএআইয়ের বিরুদ্ধে।মৃত কিশোরের বাবা-মা ক্যালিফোর্নিয়ার শীর্ষ আদালতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন।পরিবারের দাবি, তাঁদের ছেলে অ্যাডাম (১৬) গত বছর থেকে পড়াশোনা ও স্কুল প্রজেক্টের কাজে চ্যাটজিপিটি ব্যবহার করত। প্রথমে শুধুই একাডেমিক কাজে ব্যবহার করলেও ধীরে ধীরে কিশোরটি নিজের ব্যক্তিগত অনুভূতি, কষ্ট, একাকিত্ব—সবই বলতে শুরু করে চ্যাটজিপিটিকে। স্ক্রিনশট থেকে দেখা যায়, ক্রমশই তার কথোপকথনের ধরণ পাল্টে যায়। সে জানায়, আবেগহীন হয়ে যাচ্ছে, কোনও অনুভূতি আর কাজ করছে না তার মধ্যে (ChatGPT Suicide)।

আরও পড়ুনঃ  Pakistan Flood:পাকিস্তান ভাসার সম্ভবনা! পাকিস্তানকে আগাম সতর্কতা নয়াদিল্লির

এমনকি উদ্বেগের সময়ে আত্মহত্যার কথা ভাবলে মন শান্ত হয় এমন কথাও শেয়ার করে। অ্যাডামের পরিবারের আইনজীবী মিতালি জৈনের অভিযোগ, সাত মাসের কথোপকথনে কিশোর অন্তত ২০০ বার ‘সুইসাইড’ শব্দ ব্যবহার করে। আর চ্যাটজিপিটি উত্তরে ১,২০০ বারেরও বেশি বার ওই শব্দ ব্যবহার করেছে। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী জানুয়ারি মাসে আত্মহত্যার পদ্ধতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। তখন কিশোরকে চিকিৎসকের পরামর্শে পাঠানোর বদলে ঘুমের ওষুধ কিংবা কার্বন মোনোঅক্সাইড জাতীয় বিষাক্ত জিনিস ব্যবহারের পরামর্শ দেয় চ্যাটজিপিটি।যদিও কয়েকবার কথোপকথনের মাঝে মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাডাম সেগুলি এড়িয়ে গিয়ে বলে, এগুলি একটি গল্প লেখার জন্য দরকার (ChatGPT Suicide)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এই ঘটনায় প্রশ্ন উঠছে, দিনে দিনে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করলেও, এর মানসিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে এ ধরনের এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা অনেক সময় বিপজ্জনক হতে পারে, বিশেষত কিশোরদের ক্ষেত্রে। তাই নজরদারি ও সচেতনতা দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে (ChatGPT Suicide)।

Related Articles