Pakistan Flood:পাকিস্তান ভাসার সম্ভবনা! পাকিস্তানকে আগাম সতর্কতা নয়াদিল্লির
সেই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই পাকিস্তানকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে।
Truth Of Bengal: ফের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সতর্ক ভারতের। বর্তমানে উত্তরের রাজ্যগুলিতে চলছে প্রবল বৃষ্টিপাত। যার জেরে একাধিক গুরুত্বপূর্ণ বাধ থেকে ভারতকে জল ছাড়তে হতে পারে। তার কারণে বাড়তে পারে তাওয়ি নদীর জলস্তর। আশঙ্কা থাকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার।(Pakistan Flood)
[আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় এবার স্ট্যালিন ]
তাওয়ি নদী জম্মু কাশ্মীরের উপর দিয়ে বয়ে চলে চন্দ্রভাগার একটি উপনদী। মূলত ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করে সিন্ধুর উপনদী চন্দ্রভাগা। এই পরিস্থিতিতে তাওয়ি নদী প্লাবিত হলে, তার প্রভাব পড়বে পাকিস্তানেও। সূত্র মারফত জানা যায়, এই পরিস্থিতির আশঙ্কা করেই মূলত মানবিকতার বশবর্তী হয়ে নয়াদিল্লির তরফ থেকে ফের একবার সতর্ক করা হল পাকিস্তানকে।( Pakistan Flood)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের সহ উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি চলছে। মঙ্গলবারই অতিরিক্ত বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার রাস্তায় নামে ধস। তাতে ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর সামনে এসছে ইতিমধ্যেই। সেই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই পাকিস্তানকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে। মঙ্গল ও বুধেও নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের তরফে সাবধান করা হয় পাকিস্তানকে। বর্তমানে সিন্ধু জলচুক্তি ভারতের তরফ থেকে স্থগিত রাখা হলেও, প্লাবনের জন্য সীমান্তের ও পারে প্রাণহানি এড়াতেই সম্ভাব্য এই বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক বার পাকিস্তানকে আগাম সতর্ক করা হয়।( Pakistan Flood)






