দেশ

Gurugram Student: ফের ছাত্রীর রহস্যমৃত্যু! গুরুগ্রামের হোস্টেল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত ছাত্রীর নাম ভূমিকা গুপ্তা। তিনি গুরুগ্রামের একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে।

Truth of Bengal: ফের এক ছাত্রীর মৃত্যু। এবার হরিয়ানার গুরুগ্রামে। ছাত্রী-আবাসের বন্ধ ঘর থেকে উদ্ধার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার গুরুগ্রামের সিধরাওয়ালি এলাকার একটি হস্টেল থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ (Gurugram Student)।

আরও পড়ুনঃ Bomb Recovery: আমবাগান থেকে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল সামসেরগঞ্জ থানার পুলিশ

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত ছাত্রীর নাম ভূমিকা গুপ্তা। তিনি গুরুগ্রামের একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি রাজস্থানের আলওয়ারে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। জানানো হয়, বারবার ডাকাডাকি সত্ত্বেও হস্টেলের এক ছাত্রী কিছুতেই দরজা খুলছেন না। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভাঙা হয় দরজা। এর পরই ভূমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Gurugram Student)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কিছুদিন ধরে ভূমিকা পড়াশোনা নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। বিগত দু’টি সেমিস্টারে তাঁর ফল সন্তোষজনক ছিল না। তার ফলেই কি তিনি আত্মহত্যা করেছেন? পুলিশ আধিকারিকরা এই সম্ভাবনাটি খতিয়ে দেখছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ছাত্রীর পরিবার, সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (Gurugram Student)।

Related Articles