রাজ্যের খবর

Rail Tragedy: স্ত্রীর মৃতদেহ আগলে স্বামী, উদ্ধারে ঢিলেমি জিআরপির!

Rail Tragedy at Barabhum saw a widow’s body lie unattended on the platform for over six hours after her sudden death.

Truth Of Bengal: পুরুলিয়া: স্টেশন প্ল্যাটফর্মে মৃত মহিলার দেহ পড়ে থাকায় ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ার বরাভুম স্টেশন। প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তার স্বামীকেই সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন(Rail Tragedy)। এরপর জি আরপি দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কেন মহিলার স্বামীকে স্ত্রীর দেহ তুলতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবী প্রায় ছয় ঘণ্টা দেহটি পড়েছিল ষ্টেশনেই।  জানা গেছে সোমবার শান্তা কর্মকার নামে এক মহিলার মৃত্যু হয় স্টেশনে। এপ্রসঙ্গে মহিলার স্বামী মনোজ কর্মকার বলেন, পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তারা। ট্রেনে উঠে প্ল্যাস্টিকের বোতল সংগ্রহের কাজ করেন।  কান্দ্রা স্টেশন থেকে ফেরার পথে বরাভুম স্টেশনে নেমে যান তারা। এখানেই তার স্ত্রীর অসুস্থতার কথা বলেন। এখানেই মৃত্যু হয় তাঁর। বহুক্ষণ স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন ওই ব্যাক্তি।

[আরও পড়ুনঃ South 24 Paraganas: প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ]

তার স্ত্রীর দেহ ওই ব্যাক্তিকেই বয়ে নিয়ে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের(Rail Tragedy)। এক্ষেত্রে কেন জি আরপি বা রেলের কর্মচারীদের তরফে দেহটি ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। বরাভুম স্টেশনের আধিকারিকরা অবশ্য এনিয়ে কোন কথাই বলতে চাননি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এ প্রসঙ্গে আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানান প্ল্যাটফর্মে মৃত দেহ রয়েছে এই খবর পাবার সঙ্গে সঙ্গে সিকিউরিটি কন্ট্রোলে খবর দেওয়া হয়। এর মাধ্যমেই খবর যায় পুরুলিয়া জিআরপিতে(Rail Tragedy)। মৃতদেহ সরানোর কাজ জি আরপির । কিন্তু কেন জি আরপি মৃত দেহ সরানোর ক্ষেত্রে গরিমসি করলো সেই প্রশ্নই তুলছে স্থানীয়রা।

Related Articles