Bomb Recovery: আমবাগান থেকে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল সামসেরগঞ্জ থানার পুলিশ
Police retrieve 30 crude bombs hidden in mango orchard; bomb squad called for safe disposal amid investigation.
Truth Of Bengal: মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জের জোতকাসি গাম্বারতলা আমবাগান থেকে তিনটি জারে ৩০টি বোমা উদ্ধার করে পুলিশ(Bomb Recovery)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের জোতকাসি গাম্বারতলা আম বাগান থেকে বোমাগুলো উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ঠিক তারপরেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে।
[আরও পড়ুনঃ Flash Floods: মেঘভাঙা বৃষ্টির জের! হড়পা বানে ডোডায় মৃত চার, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি]
বোমা উদ্ধারের জায়গা ঘিরে রাখা হয় সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে(Bomb Recovery)। এদিন সন্ধ্যায় বোম স্কোয়াড এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এদিকে কে বা কারা আমবাগানের মধ্যে বোমাগুলো রেখেছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
স্থানীয়দের অভিযোগ, এখানে কেউ বা কারা বোমা গুলো মজুত করে রেখে ছিল(Bomb Recovery)। কোনরকম গন্ডগোলের পরিকল্পনা করতেই সেখানে বোমা রাখা হয়েছে বলেও দাবি তাদের। সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।






