Railway Jobs: রেল বিকাশ নিগমে ডেপুটি ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
মোট শূন্যপদ ৩। ভারতের যে কোনো রাজ্য কর্মী নিয়োগ করা হবে।
Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রেলমন্ত্রকের অধীনে থাকা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে সিগনাল অ্যান্ড টেলি কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে (Railway Jobs)।
আরও পড়ুনঃ Krishnamachari Srikkanth: “ও কি ভুল করেছে?” জয়েসওয়ালের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ শ্রীকান্ত
মোট শূন্যপদ ৩। ভারতের যে কোনো রাজ্য কর্মী নিয়োগ করা হবে। বয়সের নিরিখে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে সর্বোচ্চ ৪৫ বছর আর সিনিয়র এক্সিকিউটিভ পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে মাসে বেতন মিলবে ৭০,০০০-২,০০,০০০ টাকা পর্যন্ত। সিনিয়র এক্সিকিউটিভ পদে মাসে বেতন মিলবে ২৭ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত (Railway Jobs)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
কীভাবে করবেন আবেদন
নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় (Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R. K Puram, New Delhi-110066)। আবেদনমূল্য ৪০০ টাকা জমা দিতে হবে (Railway Jobs)।






