কলকাতা

Dilip Ghosh: আবারও ব্রাত্য, মোদির সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ

গেরুয়া শিবিরের দাবাং নেতা জানিয়েছেন যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

Bangla Jago Desk: শমীক জামানাতেও দিলীপ ঘোষের অবস্থায় কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। ভোটমুখী বাংলায় আগামী ২২ আগস্ট মেট্রো রুটের উদ্বোধনের পাশাপাশি সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সভা থেকেও বাদ পড়লেন তিনি। গেরুয়া শিবিরের দাবাং নেতা জানিয়েছেন যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন।(Dilip Ghosh)

[আরও পড়ুনঃ Railway Jobs: রেল বিকাশ নিগমে ডেপুটি ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন]

বঙ্গ রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই দলের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। এরপর থেকেই তিনি বাদ পড়েন সভাগুলি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তিনি ডাক পাননি, যার পর প্রশ্ন উঠছিল তাঁর দল পরিবর্তন নিয়ে।(Dilip Ghosh)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

যদিও শমীক ভট্টাচার্য নতুন বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পরই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং আলাদা করে কথা বলেছেন দিলীপ ঘোষের সঙ্গে। এরপর দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে তিনি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের হয়ে লড়াই করবেন। কিন্তু এরপরও পরিস্থিতিতে কোন বদল দেখা যায়নি। গুরুত্বপূর্ণ সভাগুলি থেকে তিনি বাদই পড়তে থাকেন। শুক্রবার ২২ আগষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে দমদমে। কিন্তু সেখানেও তিনি ডাক পাননি।(Dilip Ghosh)

এই প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ নিজের অবস্থান জানান। তিনি বলেন, “আমাকে ডাকা হয়নি। সেক্ষেত্রে যেতেও পারি, নাও যেতে পারি। কোথায় যাব আমি, সেটা আমিই ঠিক করি, আমিই ঠিক করব।” যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি নিজের কাজ চালিয়ে যাবেন দলের নির্দেশ অনুযায়ী। তবে যেভাবে একের পর এক সভা থেকে বাদ পড়ছেন দিলীপ ঘোষ, তাতে রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে যে তাঁর দলবদলের সম্ভাবনা রয়েছে কিনা। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

Related Articles