রাজ্যের খবর

Baruipur Arrest: গতকাল রাতে আগ্নেয়াস্ত্র সহ চার দুস্কৃতিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ

Police arrested four criminals from a deserted house in Tongtola, seizing firearms, cartridges, and burglary tools during a late-night raid.

Truth Of Bengal: গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে চারজন দাগি দুষ্কৃতিকে গ্রেফতার করে বারইপুর থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে বারুইপুর থানায় যে বারুইপুর থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছে(Baruipur Arrest)। বারইপুর থানার পুলিশের একটি বিশেষ দল এস আই তুহিন মন্ডলের নেতৃত্বে পরিতক্ত বাড়িটি ঘিরে ফেলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে. কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদেরকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম।

[আরও পড়ুনঃ Asaduddin Owaisi: “দেশকে পুলিশী রাজ্য বানাতে চাইছে” সংবিধান সংশোধনী বিলের সমালোচনা ওয়াইসির]

তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, শাটার ভাঙ্গার উপযুক্ত ১৭ ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র, একটি ভোঁজালি। বড় পুলিশ সূত্রে খবর ২৮ বছর বয়সী জলম লস্কর , ২৬ বছর বয়সী জুলফিকার মন্ডল , কুড়ি বছর বয়সী সুলতান চৌধুরী ও ২২ বছর বয়সী সনত বৈরাগী(Baruipur Arrest)। ডাকাতির উদ্দেশ্যে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করবে বলেই মনে করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Related Articles