দেশ

Constitution Bill: “চোখে পর্দা দেওয়া হচ্ছে” সংবিধান সংশোধনী বিল নিয়ে বক্তব্য প্রিয়াঙ্কার

Priyanka Gandhi criticizes 130th constitutional amendment, calling it anti-democratic and unconstitutional. Lok Sabha witnesses heated protests over the bill.

Truth Of Bengal: এসআইআর নিয়ে এমনিতেই তান্ডব চলছে দেশের রাজনীতিতে, তার উপর কেন্দ্রের ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে(Constitution Bill)। লোকসভায় এতটাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত বিরোধীরা স্লোগান তোলার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে বিলের কাগজ ছুড়ে মেরেছেন। এক কথায় বলতে গেলে, লোকসভায় বুধবার তুমুল অশান্তি দেখা গিয়েছে।

[আরও পড়ুনঃ Baruipur Arrest: গতকাল রাতে আগ্নেয়াস্ত্র সহ চার দুস্কৃতিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ]

এই বিল নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অন্যান্য বিরোধীদের মতো সোনিয়া কন্যাও দাবি করেন যে বিলটি অশংবিধানিক ও অগণতান্ত্রিক(Constitution Bill)। তাঁর বক্তব্য, কোন মুখ্যমন্ত্রীকে যেকোনো মামলা দিয়ে ৩০ দিন গ্রেফতার করে রাখলে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এই দিয়ে সাধারণ মানুষের চোখে পর্দা দেওয়া হচ্ছে দুর্নীতি বিরোধী পদক্ষেপ বলে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “আমাদের দেশের জনতার চোখে পর্দা দিচ্ছে বিজেপি এই বিলকে দুর্নীতি বিরোধী পদক্ষেপের তকমা দিয়ে। আগামী দিনে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেকোন মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করে রাখেন ৩০ দিনের জন্য, তাহলে তিনি বাধ্য হবেন সেই পদ থেকে ইস্তফা দিতে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী(Constitution Bill)। এটা অগণতান্ত্রিক এবং দুঃখজনক।”

প্রসঙ্গত, সংবিধান সংশোধনী বিলের মূল বক্তব্য, যদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকেন এবং যদি তিনি গ্রেফতার হন এবং ৩০ দিন জেলবন্দি থাকেন, তাহলে তিনি নিজের মন্ত্রিত্ব খোয়াবেন(Constitution Bill)। ইতিমধ্যেই বিরোধীরা নিজেদের অবস্থান জানিয়েছেন এই বিল নিয়ে। এবার দেখার বিষয় যে আগামী দিনে এই পর্ব কোন পথে এগোয়ে। কিভাবে পরিস্থিতি সামাল দেয় বিরোধীরা, সেটাই এখন দেখার।

Related Articles