দেশ

Asaduddin Owaisi: “দেশকে পুলিশী রাজ্য বানাতে চাইছে” সংবিধান সংশোধনী বিলের সমালোচনা ওয়াইসির

এমিম সাংসদ, তথা দলের প্রধান, আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন যে বিলটি সংবিধান বিরোধী এবং বিজেপির উদ্দেশ্য গোটা ভারতবর্ষকে পুলিশে রাজ্যে পরিণত করা।

Truth of Bengal: জাতীয় রাজনীতি উত্তপ্ত এসআইআর ইস্যুতে, তার উপর বুধবার লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হলো, যা প্রকাশ্যে আসতেই শুরু হয় হই-হট্টগোল। বিরোধীদের বক্তব্য, এটি অসংবিধানিক এবং গণতন্ত্রের উপর আঘাত। এমিম সাংসদ, তথা দলের প্রধান, আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন যে বিলটি সংবিধান বিরোধী এবং বিজেপির উদ্দেশ্য গোটা ভারতবর্ষকে পুলিশে রাজ্যে পরিণত করা।(Asaduddin Owaisi)

[আরও পড়ুনঃ Firhad Hakim: পাড়ায় সমাধান কেমন হচ্ছে, উত্তরপাড়ায় দেখতে এলেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম]

বুধবার লোকসভায় পেশ করা হয় ১৩০তম সংবিধান সংশোধনী বিল। এরপরই তোলপাড় চলে গোটা লোকসভায়। স্লোগান তুলে বিরোধিতা জানাতে শুরু করেন বিরোধীরা। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে বিলের কাগজ পর্যন্ত ছোড়া হয় বিরোধীদের তরফ থেকে। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যায় দুপুর তিনটে অবধি।(Asaduddin Owaisi)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই বিতর্কিত বিল প্রসঙ্গে এমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “এই বিল সংবিধান বিরোধী। কে গ্রেফতার করবে প্রধানমন্ত্রীকে? এই ধরনের বিলের মাধ্যমে গোটা ভারতবর্ষকে একটা পুলিশি রাজ্যে পরিণত করার চেষ্টা করছে বিজেপি। তবে এটা ভুলে যাচ্ছে যে ক্ষমতা কিন্তু চিরকাল কারোর কাছে থাকে না।”

প্রসঙ্গত, এই বিল অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় নেতারা যদি গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকেন এবং এর জন্য যদি আটক বা গ্রেফতার হন ও ৩০ দিন জেলবন্দি থাকেন, তাহলে মন্ত্রিত্ব পদ হারাবেন তিনি। এবার দেখার বিষয় যে বিরোধীরা শেষ পর্যন্ত কেন্দ্র সরকারকে আটকাতে পারে কিনা।(Asaduddin Owaisi)

Related Articles