কলকাতা

Bengal Politics: ১০০ দিনের কাজ: “ওরা চায় না মানুষ টাকা পাক” কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের

Bengal Politics heats up as Abhishek Banerjee criticizes the Centre, calling it anti-Bengal for withholding funds and delaying 100-day work projects.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: “বাংলার গরীব মানুষরা টাকা পাক, ওরা সেটা চায় না” ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা দলের লোকসভার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়(Bengal Politics)। তাঁর বক্তব্য, বিজেপির দেশ চালানো দেখে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে তারা কতটা জনবিরোধী। এখানেই শেষ নয়, তিনি গেরুয়া শিবিরকে ‘বাংলা বিরোধী সরকার’এর তকমা পর্যন্ত দেন।

[আরও পড়ুনঃ Hot Drinks: গরম চা–কফি খাওয়ার অভ্যাসে বাড়াছে ক্যান্সারের ঝুঁকি, সতর্ক করল WHO]

বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয়ের মধ্যে একটি ১০০ দিনের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝেমধ্যেই দাবি করতেন যে বাংলা প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র(Bengal Politics)। এমনকি ঘাসফুল শিবিরের তরফ থেকে রাজধানী পর্যন্ত যাওয়া হয়েছিল এই বিষয়ে। তবে বিজেপির তরফ থেকে লাগাতার অস্বীকার করা হয়েছে এই অভিযোগ। উল্টে রাজ্য সরকারকেই তারা দোষ দিয়েছে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

শেষ পর্যন্ত জল গড়ায় আদালত অবধি। মাস দুয়েক আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানায় যে দুর্নীতি রুখতে কেন্দ্র রাজ্যকে শর্ত দিতে পারবে, কিন্তু তা চালু করতে হবে ১ আগস্টের মধ্যে। কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী কাজ শুরু হয়নি(Bengal Politics)। উল্টে তার দিন ১৫ কেটে যাওয়ার পর, কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

এই বিষয়ে সোমবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার গরীব মানুষরা টাকা পাক, ওরা সেটা চায় না। এই কারণে আমরা বলি এরা বাংলা বিরোধী সরকার। যেভাবে বিজেপি দেশ চালাচ্ছে, তাতে মানুষ বুঝতে পারছে ওরা জনবিরোধী। বিভিন্ন প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে ওরা বাংলায় হেরে। আগে সেই টাকা মেটাতে বলুন মোদিকে। তারপর বাংলা নিয়ে কথা বলুক।”

Related Articles