কলকাতা

বিএলএ-দের তথ্য চাওয়ায় চ্যালেঞ্জ, কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা তৃণমূলের

২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে এ রাজ্যে।

Truth Of Bengal: সংসদে চলছে বাদল অধিবেশন। এসআইআর নিয়ে প্রায় প্রতিদিনই সংসদের বাইরে বিক্ষোভে সামিল হচ্ছেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। সোমবারও এই ইস্যুতে তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা বিক্ষোভে সামিল হন সংসদের বাইরে। আর এবার নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পরিপ্রেক্ষিতে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের তথ্য চাওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন: Bengal Politics: ১০০ দিনের কাজ: “ওরা চায় না মানুষ টাকা পাক” কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের]

২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে এ রাজ্যে। কিন্তু ভোটের আগে বুথ লেভেল এজেন্টদের বিষয়ে যাবতীয় তথ্য চাইছে নির্বাচন কমিশন। তৃণমূল নেতৃত্বের দাবি, বর্তমানে এই তথ্য চাওয়াটা কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই নিয়েই মামলা করেছিল রাজ্যের শাসক দল। মামলাটি ওঠে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছেন যে, বাংলাতেও এসআইআর হবে। সেই জায়গা থেকে অবশ্যই এই মমলা অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।

সোমবার তৃণমূলের আবেদন শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘শুধু কি আপনারাই অ্যাফেক্টেড হচ্ছেন? নাকি সমস্ত রাজনৈতিক দল? আপনারা একা কেন এসেছেন?’ প্রশ্ন শুনে তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, ‘অন্য দল হয়ত মেনে নিয়েছে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করছি।’ দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেই আবেদন মেনে নেয়নি আদালত।

[আরও পড়ুন: আবাসন থেকে ঝাঁপ! ইএম বাইপাসে বৃদ্ধের মৃত্যুতে সোরগোল]

ছাব্বিশে বঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির কাছে বুথ স্তরের এজেন্টদের নাম চাওয়া হচ্ছে। আর তাতেই আপত্তি তৃণমূল কংগ্রেসের। এবার তাই তাঁরা দ্বারস্থ হয়েছে আদালতের।

Related Articles