রাজ্যের খবর

Border Arrests: দুই বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক গ্রেফতার পুলিশের হাতে

West Bengal police in Swarupnagar apprehend two Bangladeshi nationals and one Indian at the Gabdda and Bithari borders for illegal entry and suspected cross-border movement.

Truth Of Bengal: বসিরহাট থেকে মন্টু সাহাজী: বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের গাবড্ডা সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই পুলিশের হাতে গ্রেফতার হয়(Border Arrests)। পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই যুবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাইফুল্লা মোল্লা ও জাহাঙ্গীর মোল্লা এরা দুজনে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা বৈধ নথিপত্র না দেখাতে পারায় তাদেরকে গ্রেফতার করে স্বরুপনগর থানার পুলিশ।

[আরও পড়ুনঃ Begum Rokeya University: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন, অসুস্থ ৩ শিক্ষার্থী]

অপরদিকে হাকিমপুর বিথারী গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জানা যায় বাদুড়িয়া থানার রুদ্রপুর এলাকায় বাসিন্দা উজ্জ্বল মন্ডল, বিথারী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সেই সময় বিএসএফের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশে যাওয়ার ছক করছিল ঐ যুবক। সেই ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Related Articles