Irfan Pathan: ধোনির পর এবার চ্যাপেলকে নিয়ে বিস্ফোরক করলেন ইরফান
জাতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পেসার
Truth of Bengal: তাঁর খেলোয়াড় জীবনে একের পর এক ঘটনার অভিযোগ নিয়ে সম্প্রতি মুখ খুলতে শুরু করেছেন জাতীয় দলের প্রাক্তন লেফট হ্যান্ডার ইরফান পাঠান। সম্প্রতি তিনি তাঁর সতীর্থ ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ২০০৯ সালে দল থেকে বাদ পড়ার জন্য কাঠগড়ায় তুলেছিলেন। তার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পেসার (Irfan Pathan)।
আরও পড়ুনঃ Border Arrests: দুই বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক গ্রেফতার পুলিশের হাতে
প্রসঙ্গত, চ্যাপেল জাতীয় দলের কোচ থাকাকালীন, তাঁর সঙ্গে সৌরভের অম্ল-মধুর সম্পর্কের কথা যেমন কারোর কাছেই অজানা ছিল না, ঠিক তেমনই সকলেই জানতেন ইরফান বনাম চ্যাপেলের সম্পর্কের টাগ-অফ-ওয়ারের কথাও। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই বলেন, প্রাক্তন ভারতীয় পেসারের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে হারিয়ে যাওয়ার অন্যতম কারণই হলেন চ্যাপেল (Irfan Pathan)।
চ্যাপেলের সম্বন্ধে বলতে গিয়ে ইরফান জানান, ‘চ্যাপেল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে যখন পুরো দমে দল পরিচালনা করতে শুরু করেন, তখন তিনি জুনিয়র ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দুইরকম ব্যবহার করতেন। ক্রিকেটারদের সকলের সামনে কড়া ভাষায় মন্তব্য করতেন, হয় ভাল খেল, নাহলে কিন্তু দল থেকে বাদ পড়বে। আমার মনে হয় কখনই একজন কোচ তাঁর খেলোয়াড়দের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। পরে অবশ্য আমি গ্রেগকে বহুবার বুঝিয়েছি। এবং পরে তিনি নিজেও নিজের ভুল বুঝতে পেরেছিলেন (Irfan Pathan)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রাক্তন জাতীয় পেসারের আরও সংযোজন, ‘চ্যাপেল ভারতীয় দলের কোচ হিসেবে ব্যর্থ হওয়ার পিছনে একটাই কারণ আছে বলে আমার মনে হয়। সেটি হল উনি আমাদের দেশের সংস্কৃতীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। পারলে হয়ত টিম ইন্ডিয়ার সফল কোচ হিসেবে তাঁর নামও শোভা পেত। এর পাশাপাশি নিজে অস্ট্রেলিয়ান হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেটের ছোঁয়া লাগাতে চেয়েছিলেন আমাদের মধ্যে। উনি হয়ত ভুলে গিয়েছিলেন এটা ভারত, অস্ট্রেলিয়া নয়।’






