আন্তর্জাতিক

Begum Rokeya University: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন, অসুস্থ ৩ শিক্ষার্থী

আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র সংসদের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত অনশন চলবে, হুঁশিয়ারী অনশনে বসা শিক্ষার্থীদের।

Truth of Bengal: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্তকরণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। অনশন শুরু করার ২৪ ঘন্টা পেরিয়ে যাবার পরও তাদের অনশন চলছে। কোনো সমাধান সূত্র বেরোয়নি। আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র সংসদের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত অনশন চলবে, হুঁশিয়ারী অনশনে বসা শিক্ষার্থীদের। সোমবার সকালে আমরণ অনশনে বসা ৩ জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা চলছে, পাশাপাশি, তাদেরকে দেওয়া হয় স্যালাইনও (Begum Rokeya University)।

আরও পড়ুনঃ River Crisis: মালদার মানিকচকে ফূলাহার নদীর ভাঙনে ডুবে গেল যানবাহন, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর

রবিবার তারা অনশন শুরু করে। অনশনকারী শিক্ষার্থীরা বলেন, নির্বাচনের জন্য ১২ অগস্ট শিক্ষার্থীরা সময় দিয়েছিলেন। সময় বেধেঁ দেওয়ার পর কোনো কিছু না শুরু হওয়ায় শিক্ষার্থীরা অনশনে বসেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৭ বছর হয়েছে। তার মধ্যে একবারও ছাত্র সংসদ হয়নি। তাদেরকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাতেও নির্বাচন হয়নি। তাই তাঁরা কোনো কিছু শুনতে না নারাজ। যতক্ষণ লিখিতভাবে জানান হচ্ছে নির্বাচন কবে হচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে (Begum Rokeya University)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এই বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করা যেতে পারে। তিনি জানান, নির্বাচের জন্য কথা বলা হয়েছে ইউজিসির সঙ্গেও। বলেন, অনশনের শিক্ষার্থীদের পাশে থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনজন পড়ুয়া অসুস্থ হওয়ায় চিকিৎসাও করা হচ্ছে। এখন দেখার কবে হয় ছাত্র সংসদের নির্বাচন (Begum Rokeya University)।

Related Articles