কলকাতা

RG Kar case: আরজি কর কাণ্ড: নির্যাতিতার পরিবারের মেলের জবাব দিলেন রাষ্ট্রপতি

এমনকি নির্যাতিতার মা-বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা পর্যন্ত করতে গিয়েছিলেন, কিন্তু তাঁর দেখা মেলেনি।

Truth of Bengal: আরজি কর  কাণ্ডের এক বছর হয়ে গেলেও তা নিয়ে উত্তেজনা কাটেনি বঙ্গ রাজনীতিতে। এখনও তা রয়ে গেছে আলোচনার বিষয় হয়ে। এরই মাঝে বড় স্বস্তি পেলেন নির্যাতিতার মা-বাবা। আরজি কর হত্যাকাণ্ডের পর যেই ইমেল তাঁদের তরফ থেকে করা হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, এবার তার পরিপ্রেক্ষিতে জবাব দেওয়া হয়েছে। মুখ্যসচিবকে সম্বোধন করে জানানো হয়েছে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। এখানেই শেষ নয়, আরো বলা হয়েছে যে আবেদনকারীকে পদক্ষেপ প্রসঙ্গে জানানো যেতে পারে।(RG Kar case)

প্রসঙ্গত, বিচার চাইতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেল করা হয়েছিল নির্যাতিতার পরিবারের তরফ থেকে। কিন্তু অপর প্রান্ত থেকে কোন জবাব আসেনি। এমনকি নির্যাতিতার মা-বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা পর্যন্ত করতে গিয়েছিলেন, কিন্তু তাঁর দেখা মেলেনি। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয় সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন তাঁরা।(RG Kar case)

উল্লেখ্য, গত বছর ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় চলেছিল গোটা বাংলায়। জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের একাংশ লাগাতার পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হতো বিরোধীদের। যদিও পাল্টা দিতে একটুও দেরি করতে না ঘাসফুল শিবির। অবশেষে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন পান এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নির্যাতিতার মা-বাবা।(RG Kar case)

গত সপ্তাহে তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাধারণ মানুষকে নিয়ে নবান্ন অভিযান করেন। তাতে পুলিশের লাঠির আঘাতে চোট পান নির্যাতিতার মা এবং অবস্থান-বিক্ষোভে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থা ভালো নয় দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন, সেটাই এখন বড় প্রশ্ন। কোন পথে এগোচ্ছে এই পর্ব? তা বলবে সময়।

Related Articles