রাজ্যের খবর

Mystery Death: ধুলিয়ানে গৃহবধূর রহস্যমৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা না অন্য?

A 32-year-old woman was found hanging at her home in Duliajan (Samserganj, Murshidabad); police investigate whether it was suicide or foul play.

Truth Of Bengal: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গরুরহাট এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ(Mystery Death)। পরিবার সুত্রে জানাযায়, মৃত গৃহবধূর নাম ঝুমা ভাস্কর বয়স ৩২ বছর। প্রায় ১৫ বছর ধরে তিনি স্বামী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে সংসার করছিল। শাশুড়ি ও ননদের সঙ্গে মাঝে মধ্যে ঝামেলা লেগে থাকতে বলে অভিযোগ মেয়ের পরিবারে। স্বামী বীরভদ্র মন্ডল পেশায় একজন গৃহশিক্ষক। শনিবার ভোর রাতে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয় মেয়ের। মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে ঝুমা ভাস্করকে।

[আরও পড়ুনঃ RG Kar case: আরজি কর কাণ্ড: নির্যাতিতার পরিবারের মেলের জবাব দিলেন রাষ্ট্রপতি]

অন্যদিকে শ্বশুর বাড়ির লোকজনের দাবি, “কীভাবে আত্মহত্যা করল আমরা বুঝতে পারছি না। আমরা ঘুমিয়ে ছিলাম রাত সাড়ে তিনটা নাগাদ দাদা বীরভদ্র চিৎকার করে ওঠে আমরা দোতলা উঠে গিয়ে দেখি বৌদি গলায় কাপড় লাগিয়ে ঝুলছে(Mystery Death)। মায়ের সাথে দুটো কথা কাটাকাটি হয়েছিল তারপরে এই কান্ড বলে জানাযায়। সকাল ৫:৩০ নাগাদ পুলিশকে খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে। ”ঘটনাস্থল থেকে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে তাতে কী লেখা রয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে(Mystery Death)। আত্মহত্যা না অন্য কিছু পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles