Harbhajan Singh: ‘সীমান্তে দেশের সৈন্যরা লড়াই করেন, প্রাণ দেন’ আর আমরা ক্রিকেট খেলি, বোর্ডকে তোপ ভাজ্জির
ভাজ্জি এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের ক্রিকেট কর্তাদের বুঝতে হবে কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
Truth of Bengal: ‘সীমান্তে দেশের সৈন্যরা লড়াই করেন, প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন না।’ কাজেই এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত বয়কট করা। সংবাদমাধ্যমের কাছে এমনই মন্তব্য করে নিজের মত ব্যক্ত করলেন ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।
আরও পড়ুন: Illegal Firearm: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান, চাপড়া থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক
ভাজ্জি এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের ক্রিকেট কর্তাদের বুঝতে হবে কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের সেনাবাহিনীর যে সমস্ত সৈন্যরা সীমান্তে কর্তব্য পালনে নিজেদের নিয়োজিত করে প্রাণ বিসর্জন দিচ্ছেন, কঠিন লড়াই করছেন প্রতিনিয়ত, মনে রাখতে হবে তাঁদের আত্মত্যাগ আমাদের থেকে অনেক বেশি। সুতরাং সেখানে ক্রিকেট ম্যাচ খেলা অতি সামান্য বিষয়। তাঁদের জন্য আমরা এইটুকু আত্মত্যাগ করতে পারি না (Harbhajan Singh)।’
প্রাক্তন জাতীয় স্পিনার আরও বলেন, ‘আমাদের সরকারেরও একই অবস্থান। ঘাম আর রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না। আমার সেনা ভাইরা সীমান্তে লড়াই করছে। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা ক্রিকেট মাঠে খেলতে নেমে পড়ছি এটা কখনই হতে পারে না। কাজেই যে বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেইগুলির আগে সমাধান করা উচিত। তারপর ক্রিকেট। এটা সকলের মনে রাখা দরকার, আমাদের যা কিছু সবই দেশের জন্য। দেশ আমাদের সবার আগে। কাজেই তার স্বার্থ দেখা সকলের অন্যতম কর্তব্য। তারপর অন্য কিছু। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো এবং তাঁদের প্রতিক্রিয়া টিভির দেখানোও বন্ধ করা উচিত (Harbhajan Singh)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর সৌদির মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে। একই গ্রুপে রয়েছে পাকিস্তানও। এশিয়া কাপের যা সূচি, তাতে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। অবশ্য এশিয়া কাপে এই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার করে। কেননা ভারতীয় ক্রিকেটাররা ম্যাচটি বর্জন করেন মূলত পহেলগাঁওতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিবাদ জানিয়ে (Harbhajan Singh)।






