রাজ্যের খবর

Illegal Firearm: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান, চাপড়া থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার একটি বিশেষ দল ওই রাতে এলাকায় টহল দিচ্ছিল।

মাধব দেবনাথ,নদিয়া: মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে চাপড়া থানার পুলিশ মাজিদহ প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকা থেকে এক ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে (Illegal Firearm)।

আরও পড়ুন: ISI Spy: সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগ, জয়সলমের থেকে গ্রেফতার ডিআরডিও কর্মী

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার একটি বিশেষ দল ওই রাতে এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মহাসিন ওরফে পুরা শেখকে (৩৮)। তাঁর বাড়ি চাপড়া মুসলিমপাড়ায়। আটক করার পর তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার হয় (Illegal Firearm)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

অভিযুক্ত বৈধ নথি দেখাতে ব্যর্থ হন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, আগ্নেয়াস্ত্র ও গুলি নিকটবর্তী এলাকায় অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিলেন। পুলিশ ঘটনাস্থলেই উদ্ধার সামগ্রী জব্দ করে এবং তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, মহাসিনের সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে তোলা হয়েছে বিচার বিভাগীয় আদালতে (Illegal Firearm)।

 

Related Articles