প্রযুক্তি

Smartwatch: রানারদের জন্য নয়া মডেলের স্মার্টওয়াচ আনল Garmin

Forerunner 570 স্মার্টওয়াচের দাম পড়বে ৬৬,৯৯০ টাকা আর Forerunner 970 স্মার্টওয়াচের দাম পড়বে ৯০,৯৯০ টাকা।

Truth Of Bengal: জিপিএসযুক্ত ফিটনেস ওয়্যারেবল তৈরির জন্য বিখ্যাত Garmin ব্র্যান্ড। ফিটনেস ফ্রিক, রানার ও অ্যাথলিটদের কথা ভেবে নয়া মডেলের ২টো স্মার্টওয়াচ ভারতের বাজারে আনল Garmin (Smartwatch)। Forerunner 970 ও Forerunner 570 নামে ২টি অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচে থাকবে অ্যামোলেড ডিসপ্লে। বোতাম টিপে নিয়ন্ত্রণ করা যাবে।

[আরও পড়ুন: Rabindranath Tagore: রবীন্দ্রনাথের তিরোধান দিবসে শান্তিনিকেতনে প্রথা মেনে উৎসব ও স্মরণসভা]

Forerunner 570 স্মার্টওয়াচের দাম পড়বে ৬৬,৯৯০ টাকা আর Forerunner 970 স্মার্টওয়াচের দাম পড়বে ৯০,৯৯০ টাকা। Garmin India র অফিশিয়াল ওয়েবসাইট মারফত স্মার্টওয়াচ কেনা যাবে। ২ বছরের ওয়্যারেন্টি মিলবে। Forerunner 570 স্মার্টওয়াচে স্লিক অ্যালুমিনিয়াম বেজেল ডিজাইন মিলবে। Forerunner 970 স্মার্টওয়াচে স্ক্র্যাচ প্রতিরোধকারী স্যাফায়ের লেন্স ও টাইটেনিয়াম বেজেল ডিজাইন মিলবে। একাধিক রঙে ও একাধিক সাইজে স্মার্টওয়াচ মিলবে (Smartwatch)।

[আরও পড়ুন: Abhimanyu Easwaran: অভিমন্যুকে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন গম্ভীর, জানালেন রঙ্গনাথন]

Forerunner 970 স্মার্টওয়াচে ফুল কলার ম্যাপ, মাল্টি-ব্যান্ড জিপিএস, বিল্ট-ইন টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচারের সুবিধা মিলবে। বিল্ট-ইন এলইডি ফ্ল্যাশলাইটের সুবিধা মিলবে। Forerunner 570 স্মার্টওয়াচে অ্যাডভান্সড মেট্রিক্স এইচআরএম সেন্সরযুক্ত, লাইভ লোকেশন শেয়ারিং, স্টাইলিশ অ্যালুমিনিয়াম ফিনিশ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে (Smartwatch)। স্মার্টওয়াচ মোডে ১১ দিনের ব্যাটারি লাইফ আর জিপিএস মোডে ১৮ ঘণ্টার ব্যাটারি লাইফ মিলবে। ৬টি রঙে ও একাধিক সাইজে স্মার্টওয়াচ মিলবে।

FB POST: https://www.facebook.com/share/v/1B9YJjAatE/

Related Articles