যাঁদের আইফোন চুরি হয়েছে বা হারিয়ে গেছে তাঁদেরকে বেছে বেছে টার্গেট বানাচ্ছে প্রতারকরা
আইফোন হারানো ব্যবহারকারীদের icloud এর মেল আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে প্রতারকরা লগইন করছে বিভিন্ন ফোনে আর প্রতারণা করছে।
Truth of Bengal: যাঁদের আইফোন চুরি হয়েছে বা হারিয়ে গেছে তাঁদেরকে বেছে বেছে টার্গেট বানাচ্ছে প্রতারকরা। দেশবাসীকে ডিজিট্যাল প্রতারণা নিয়ে সতর্ক করেছে দিল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকাThe Indian Cyber Crime Coordination Centre (I4C) নামক সংস্থা। কেন্দ্রীয় সরকারের তরফে সতর্ক করে বলা হয়েছে, যে সব আইফোন ব্যবহারকারীদের আইফোন হারিয়েছে তাঁদের কাছে SMS পাঠানো হচ্ছে ৷ সেখানে লেখা হচ্ছে, হারানো আইফোন ট্রেস করা সম্ভব হয়েছে ৷ এবং লোকেশন জানতে আইক্লাউডে লগইন করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আইফোন হারানো ব্যবহারকারীদের icloud এর মেল আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে প্রতারকরা লগইন করছে বিভিন্ন ফোনে আর প্রতারণা করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সাইবারক্রাইম পদ্ধতিকে Hybrid Cybercrime বলা হচ্ছে ৷ কারণ, একদিকে সরাসরি আইফোন চুরি করা হচ্ছে তেমনই তার পাশাপাশি অনলাইন লগইন পেজের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। একটি ফিশিং লিঙ্ক পাঠানো হচ্ছে ওই SMS এর সঙ্গে ৷ যেখানে ক্লিক করে হারানো ফোনের লাইভ লোকেশন দেখার পরামর্শ দিচ্ছে হ্যাকাররা। এরপর ফোন পাওয়ার আশায় ওই ফিশিং লিঙ্কে ক্লিক করে তথ্য দিলেই বিপদ ৷ হ্যাকারদের হাতে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ৷ তারসঙ্গে OTP অথবা টু ফ্যাক্টার অথন্টিকেশনের তথ্যও সাবমিট করার নির্দেশ দেওয়া হচ্ছে ৷


