প্রযুক্তি

মোবাইলে আর লাগবে না থার্ড পার্টি অ্যাপ! এবার Google Drive-এই নথিপত্র স্ক্যান হবে নিমেষে

সরাসরি Google Drive এর মাধ্যমেই স্ক্যান করা সম্ভব হবে

Truth of Bengal: বিভিন্ন কাজের প্রয়োজনে নথিপত্র স্ক্যান করার প্রয়োজন হয় ৷ দীর্ঘদিনের এই সমস্যা মেটানোর জন্য Google আগেই তাদের ড্রাইভে ডকুমেন্ট স্ক্যানার চালু করেছিল ৷ কিন্তু এবার তারা লঞ্চ করল একটি আপডেটেড ভার্সন। Google Drive-এর বিল্ট-ইন-স্ক্যানার-এর আপডেটেড ভার্সন Android প্লাটফর্মের মাধ্যমেই ব্যবহার করা সম্ভব। এর ফলে কোনও থার্ড পার্টি স্ক্যানার ব্যবহারের প্রয়োজন নেই ৷ সরাসরি Google Drive এর মাধ্যমেই স্ক্যান করা সম্ভব হবে।

নতুন এই ভার্সনে যে কোনো নথিপত্র স্ক্যান করতে পারবেন ব্যবহারকারীরা। সেখান থেকে সরাসরি PDF করে নিজেদের ড্রাইভে স্টোরও করা সম্ভব ৷ চাইলে সেই নথিপত্র শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। Smart Batch Scanning ফিচারের জন্য আলাদা করে প্রথমে কোনও ছবি তুলে সেখান থেকে স্ক্যান করতে হবে না ৷ সাধারণত থার্ড পার্টি অ্যাপে এই ধরনের স্ক্যানার থাকে ৷ কিন্তু Android এর জন্য যে আপডেটেড স্ক্যানার লঞ্চ করা হয়েছে সেখানে নথিপত্র থেকে সরাসরি স্ক্যান করা সম্ভব ৷

এমনকি, নিজে থেকেই White Balance সেট করবে ওই স্ক্যানার। নয়া ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের প্রথমে Google Drive খুলতে হবে ৷ তারপর ডানদিকে থাকবে একটি + আইকন ৷ সেখানে ক্লিক করলেই মোট ৬টি অপশন দেখা যাবে ৷ তারমধ্যে একটি অপশন থাকবে Scan ৷ সেখানে ট্যাপ করলেই যে কোনও নথিপত্র স্ক্যান করা সম্ভব ৷