Witchcraft Killing: কালাজাদুর সন্দেহে যুবককে শ্বাসরোধ করে খুন, কেটে নেওয়া হল পুরুষাঙ্গ! ওড়িশায় চাঞ্চল্য
হত্যার পর কেটে নেওয়া হয় ওই যুবকের পুরুষাঙ্গ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Truth of Bengal: কালাজাদুর অভিযোগ। আর সেই সন্দেহেই ঘটে গেল ভয়াবহ এক হত্যাকাণ্ড। ওড়িশার গজপতি জেলার মালাসপদা গ্রামে এক যুবককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হত্যার পর কেটে নেওয়া হয় ওই যুবকের পুরুষাঙ্গ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত সন্দেহে গ্রাম থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম গোপাল। শনিবার রাতে তাঁকে অপহরণ করে গ্রামেরই কয়েকজন যুবক। এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। হত্যার পর তাঁর পুরুষাঙ্গ কেটে নেয় দুষ্কৃতীরা। পরে দেহ ফেলে দেওয়া হয় গ্রাম সংলগ্ন হারভাঙি বাঁধের জলে। রবিবার সকালে পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে যায় মালাসপদা গ্রামে।
আরও পড়ুনঃ Karate: বাধ সাধল অর্থ, জাপানে খেলার স্বপ্ন এবার সফল হল না কুহেলির
দু’সপ্তাহ আগে গ্রামের এক মহিলার রহস্যমৃত্যুর পর থেকেই উত্তেজনা বাড়ছিল গ্রামে। গ্রামবাসীরা অভিযোগ করেন, কালাজাদুর জেরে ওই মহিলার মৃত্যু হয়েছে। সন্দেহের তির ছিল গোপালের দিকে। আশঙ্কা করেই তিনি পালিয়ে গিয়েছিলেন গঞ্জাম জেলায় শ্বশুরবাড়িতে। তবে নিজের গরু-ছাগল নিতে শনিবার গ্রামে ফিরতেই ঘটে যায় ভয়াবহ কাণ্ড। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ১৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গজপতি জেলার এসডিপিও সুরেশচন্দ্র ত্রিপাঠী। তাঁর কথায়, “গ্রামবাসীদের সন্দেহ ছিল গোপাল কালাজাদু জানতেন এবং তা ব্যবহার করে গ্রামে ক্ষতি করছেন। সেই ভুল ধারণা থেকেই হয়তো এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হত্যার পেছনে কালাজাদুর ‘সন্দেহ’ ছাড়াও ছিল দীর্ঘদিনের সামাজিক বিদ্বেষ। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।






