কলকাতা

Heavy Rain: আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

উত্তরবঙ্গের আরো কিছু জেলা যেমন দার্জিলিং ও কোচবিহারে জারি হয়েছে কমলা সর্তকতা।

Truth of Bengal: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসে চূড়ান্ত সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলায় আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টির( Heavy Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আরো কিছু জেলা যেমন দার্জিলিং ও কোচবিহারে জারি হয়েছে কমলা সর্তকতা। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।

[আরও পড়ুনঃ Daily Horoscope: আজ রবিবার, রাশিচক্র কী জানাচ্ছে আপনার ভাগ্য সম্পর্কে?]

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা উন্নতি দেখা যাবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, বায়ুমন্ডলের উপরের স্তরে অবস্থিত ঘূর্ণাবর্তটি বর্তমানে পূর্ব বিহার এবং হিমালয় পর্বত সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ-পশ্চিম দিকে হেরে রয়েছে সেটি। এর ফলে সোমবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।( Heavy Rain)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।( Heavy Rain)

Related Articles