আজকের দিনে

Daily Horoscope: আজ রবিবার, রাশিচক্র কী জানাচ্ছে আপনার ভাগ্য সম্পর্কে?

পরিবার থেকে ভাল সংবাদ পেতে পারেন।:

Truth of Bengal: আজ রবিবার, আজকের দিন আপনার কেমন যাবে? কর্মক্ষেত্রে কি সুখবর আসতে চলেছে? সম্পর্ক, স্বাস্থ্য কিংবা অর্থনৈতিক দিক—সবই কিছুটা নির্ভর করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর।  বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নিন আপনার রাশিফল।(Daily Horoscope)

মেষ রাশিঃ যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ অবসর সময় পেতে পারেন। ব্যবসায় আটকে থাকা পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। আর্থিক ও স্বাস্থ্যগত দিক ভাল যাবে।

বৃষ রাশিঃ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, অনেক আনন্দের সময় কাটবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার সুযোগ আসবে। ব্যবসায় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ঘরের পরিবেশ শান্ত থাকবে।(Daily Horoscope)

মিথুন রাশিঃ ভেবেচিন্তে বিনিয়োগ করুন, অন্যের পরামর্শে নয়। বাড়ির প্রয়োজন অনুসারে আপনি আজ গয়না অথবা ঘরের একটি সরঞ্জাম কিনতে পারেন। দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা। আর্থিক ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

কর্কট রাশিঃ পারিবারিক ব্যবসায় লাভের সম্ভাবনা। আপনি আজ বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও অবসর সময় পাবেন না। আর্থিক দিক ভালো যাবে। আগের ধার করা অর্থ ফেরত পাওয়ার সুযোগ। পরিবারে সম্পর্ক মধুর থাকবে।

[আরও পড়ুনঃ Border Bust: বিএসএফের মহিলা কনস্টেবলের সাহসিকতার জন্য চোরাচালানের চেষ্টা ব্যর্থ, উদ্ধার কোটি টাকার মাদক]

 সিংহ রাশিঃ আর্থিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে। প্রপার্টি সংক্রান্ত কাজে স্বস্তি মিলবে। আটকে থাকা চুক্তি সম্পন্ন হতে পারে। পরিবারে শান্তি থাকবে, বিশেষ করে বাবা-মা সন্তুষ্ট থাকবেন।

কন্যা রাশিঃ আর্থিক অবস্থা থাকবে স্থিতিশীল। পারিবারিক শান্তি বজায় থাকবে।  কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। ব্যবসায় অবহেলা না করাই ভাল। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

তুলা রাশিঃ ছোট ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। চাকুরিজীবীদের প্রচুর পরিশ্রম করতে হতে পারে। পরিবারের কারও অসুস্থতার জন্য চিকিৎসা ও ওষুধে ব্যয় বাড়তে পারে।(Daily Horoscope)

বৃশ্চিক রাশিঃ পারিবারিক জীবন থাকবে স্থিতিশীল। চাকুরিতে উন্নতির সম্ভাবনা। অতীতে করা বিনিয়োগ থেকে লাভের আশা। ব্যবসায়িক অবস্থা মজবুত হবে। স্বাস্থ্য ভাল রাখার পরামর্শ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

ধনু রাশিঃ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সম্ভাবনা। বিদেশে কাজের স্বপ্ন দেখা ব্যক্তিদের জন্য শুভ সময়। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক উন্নতির ইঙ্গিত মিলতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

মকর রাশিঃ ধর্মীয় অনুশীলনের প্রতি আকর্ষণ বাড়বে। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পরিবার থেকে ভাল সংবাদ পেতে পারেন। মনের শান্তি ও প্রিয়জনের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে। চাকুরিতে আয় বাড়ার সম্ভাবনা।

কুম্ভ রাশিঃ অফিসে ব্যস্ততা থাকবে তুঙ্গে, একসঙ্গে বহু কাজ সামলাতে হতে পারে। বআজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ব্যবসায়ীদের বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন জরুরি।

 মীন রাশিঃ পোশাক ব্যবসায়ীদের জন্য শুভ দিন, বড় অফারের সম্ভাবনা।  অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন।  পরিবারের সাপোর্ট পাবেন মানসিকভাবে। আর্থিক পরিস্থিতি থাকবে স্বাভাবিক, স্বাস্থ্য মোটামুটি থাকবে।

 

Related Articles