Recruitment: Capgemini India-এ বিপুল কর্মী নিয়োগ! ঘোষণা সিইও আশ্বিন ইয়ার্ডির
সংস্থাটি জানিয়েছে, ভারতের বাজারে কাজের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে, যার ফলে দেশটিতে ব্যবসায়িক গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে।
Truth Of Bengal: মুম্বাই, ৩ আগস্ট ২০২৫ Capgemini India ২০২৫ সালের মধ্যে ৪০,০০০ থেকে ৪৫,০০০ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে (Recruitment)। কোম্পানির মতে, এই নিয়োগের মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ lateral hires বা অভিজ্ঞ পেশাজীবী হবেন।
#CapGemini to hire ~45,000 more in 2025, per
CEO Mr Ashwin Yardi #India pic.twitter.com/TuDh0bE9Hw— ITPark_Vizag_India (@DigitalValley_) August 1, 2025
[আরও পড়ুন: Heavy Rain: আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা]
সংস্থাটি জানিয়েছে, ভারতের বাজারে কাজের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে, যার ফলে দেশটিতে ব্যবসায়িক গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। ব্যয় হ্রাস ও নতুন সম্ভাবনার খোঁজে অনেক আন্তর্জাতিক ক্লায়েন্ট ভারতমুখী হচ্ছে, যা Capgemini-র ভারতীয় শাখার জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে (Recruitment)।
🚀 Capgemini India to Hire 40,000–45,000 Employees in 2025! 🇮🇳 pic.twitter.com/5dItkSyhcI
— Ajay Singh Rawat (@ajsinghrawat) August 2, 2025
সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে Capgemini India-এর সিইও আশ্বিন ইয়ার্ডি জানান, বর্তমানে সংস্থাটির ভারতে প্রায় ১.৭৫ লক্ষ কর্মী রয়েছেন। তিনি আরও বলেন, Capgemini-এর দেশের বিভিন্ন অঞ্চলে ৫০টিরও বেশি কলেজ ও ক্যাম্পাসের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা এগিয়ে চলছে।
[আরও পড়ুন: Daily Horoscope: আজ রবিবার, রাশিচক্র কী জানাচ্ছে আপনার ভাগ্য সম্পর্কে?]


