Bengal Rain: দক্ষিণবঙ্গজুড়ে ভারী বর্ষার সতর্কতা, সমুদ্রেও জারি নিষেধাজ্ঞা
সমুদ্র উত্তাল থাকার কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Truth of Bengal: সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইতে পারে উথালপাথাল হাওয়া। বুধবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমতে পারে।
পাশাপাশি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত । সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।(Bengal Rain)
[আরও পড়ুনঃ Assam Eviction: অসমে ফের উচ্ছেদ অভিযান, ১৫ হাজার বিঘা বনভূমি দখলমুক্ত করতে মাঠে নামল সরকার]
বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।(Bengal Rain)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
অন্যদিকে দক্ষিণের পাশাপাশি, ঝড় বৃষ্টি জারি রয়েছে উত্তরবঙ্গেও। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে।উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।






