রাজ্যের খবর

Yajna Ritual: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণার্থে মৃত সঞ্জীবনী যজ্ঞ

At Risra’s Surki ghat, a seven-day Sanjivani yajna led by Mayor Vijay Sagar Mishra features Shaiva pundits from Varanasi offering prayers for CM Mamata Banerjee’s well‑being and peace in West Bengal.

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলি: শ্রাবণ মাসে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ কামনায় শৈবতীর্থ বেনারস থেকে একদল শাস্তজ্ঞ পন্ডিত কে এনে মৃত সঞ্জীবনী যজ্ঞ করলেন রিসরা পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র(yajna ritual)। গত সোমবার থেকে সাত দিনব্যাপী এই যজ্ঞ শুরু হয়েছে রিষড়ার গঙ্গার তীরবর্তী সুরকি ঘাটে। প্রতিদিন সকাল থেকে চলছে হোম যজ্ঞ বিশেষ পুজো সহ বাবা মহাদেবের আরাধনা। প্রতিবছরই এখানকার গঙ্গা তীরে মনোরম পরিবেশে শিব মন্দিরের বেনারস থেকে পন্ডিতরা এসে এই যজ্ঞে অংশ নেন।

[আরও পড়ুনঃ Bengal Rain: দক্ষিণবঙ্গজুড়ে ভারী বর্ষার সতর্কতা, সমুদ্রেও জারি নিষেধাজ্ঞা]

এ প্রসঙ্গে বলতে গিয়ে বেনারস থেকে আগত ব্রাহ্মণরা জানালেন, ‘এই শ্রাবণ মাসে আমরা প্রতিটি হিন্দু বাবা মহাদেবের আরাধনা করি,যাতে বাবা ভোলেনাথের আশীর্বাদে মনুষ্য কূল সদা শান্তিতে থাকতে পারে(yajna ritual)। আমরা প্রতিবারই রিসরা পুর প্রধানের ডাকে এখানে এসে হোম যজ্ঞ করি, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি যাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এখানে মানুষজন শান্তিতে থাকেন সুস্থ থাকেন’।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে পুর প্রধান বিজয়সাগর মিশ্র জানান ‘আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়(yajna ritual)। তার শাসনকালে বাংলার প্রতিটি মানুষরা সুখে শান্তিতে আছি, সমস্ত ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বাস করি, তাই আমরা ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা জানাই আমাদের দিদির সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা সহ রিষড়ার সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারেন বাবার আশীর্বাদে এবং তাদের সংসারে যাতে সুখ সমৃদ্ধি নেমে আসে সেই প্রার্থনাই আমরা বাবা ভোলেনাথের কাছে’।