দেশ

Assam Eviction: অসমে ফের উচ্ছেদ অভিযান, ১৫ হাজার বিঘা বনভূমি দখলমুক্ত করতে মাঠে নামল সরকার

সরকারের দাবি অনুযায়ী, প্রায় ১৫ হাজার বিঘা জমি (প্রায় ৪,৯০০ একর) দখল করে রেখেছেন বেআইনি বাসিন্দারা।

Truth of Bengal: বেআইনি জমি দখলদারি সরাতে ফের বড় পদক্ষেপ অসম সরকারের। মঙ্গলবার থেকে অসমের গোলাঘাট জেলায় শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাট এলাকার রেংমা সংরক্ষিত অরণ্যের জমি থেকে উচ্ছেদ করা হবে প্রায় ২০০০ পরিবারকে। সরকারের দাবি অনুযায়ী, প্রায় ১৫ হাজার বিঘা জমি (প্রায় ৪,৯০০ একর) দখল করে রেখেছেন বেআইনি বাসিন্দারা। এদের মধ্যে সিংহভাগই বাংলাভাষী মুসলিম, রয়েছে নেপালি ও মণিপুরী পরিবারও।এই অভিযানের জন্য এলাকা ভাগ করা হয়েছে মোট ৯টি ব্লকে (Assam Eviction)।

আরও পড়ুন: Mangrove: সুন্দরবনকে সুরক্ষিত রাখতে একযোগে ম্যানগ্রোভ অভিযান প্রশাসনের

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসিন্দাদের ৭ দিনের সময়সীমা দিয়ে আগে থেকেই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন তা কার্যকর করতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৫০০ জন পুলিশ, কম্যান্ডো এবং বন দফতরের কর্মী। উচ্ছেদে সাহায্য করতে আনা হয়েছে একাধিক বুলডোজ়ার। বিজেপি সাংসদ বিশ্বজিত ফুকান জানিয়েছেন, অভিযানের আওতায় পড়েছে ৪২টি মণিপুরী মুসলিম এবং ৯২টি নেপালি পরিবারও। কেবল ১৫০টি বোড়ো পরিবারের কাছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট  রয়েছে, তাই তাঁদের উচ্ছেদ করা হবে না।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, ‘ জবরদখলকারীদের মধ্যে ৭০ শতাংশই ইতিমধ্যেই স্বেচ্ছায় এলাকা ছেড়ে দিয়েছেন (Assam Eviction)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

পাশাপাশি তিনি আরও বলেন, ‘গত চার বছরে রাজ্য সরকার ১.২৯ লক্ষ বিঘা সরকারি জমি পুনরুদ্ধার করতে পেরেছে।’ এদিকে, এই উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তবর্তী রাজ্য নাগাল্যান্ডেও। সেদেশের সরকার ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যাতে উচ্ছেদ হওয়া কেউ নাগাল্যান্ডে প্রবেশ না করতে পারে। পাশাপাশি নাগাল্যান্ডের রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড দাবি করেছে, ‘এই অভিযান আসলে অসম-নাগাল্যান্ড সীমান্তের বিতর্কিত অঞ্চল দখলের চেষ্টা।’ সাম্প্রতিক সময়ে অসমে এ ধরনের বড় উচ্ছেদ অভিযান এই প্রথম নয়। তবে এবার উচ্ছেদের ঘটনায়  রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট বড় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা (Assam Eviction)।

Related Articles