সম্পাদকীয়

Cultural Decline: বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজ ও বিনোদনের সঙ্কট

এই আধুনিক প্রযুক্তির চাপে আমরা যেন ক্রমেই হারিয়ে ফেলছি আমাদের মূল্যবোধ, শালীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য।

প্রভাত কুমার মিত্র (বিশিষ্ট প্রাবন্ধিক): বর্তমান বিশ্বে প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি যেমন মানুষের জীবনকে সহজতর করেছে, তেমনই এর কিছু নেতিবাচক দিকও আমাদের সামনে প্রতিনিয়ত আরও প্রকট হয়ে উঠছে। মোবাইল ফোন, টেলিভিশন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমগুলি আজ জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তবে এই আধুনিক প্রযুক্তির চাপে আমরা যেন ক্রমেই হারিয়ে ফেলছি আমাদের মূল্যবোধ, শালীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য। একসময়ের সংযম, সহনশীলতা, সৌজন্যবোধ আজ প্রায় অদৃশ্য। সর্বত্র বিস্তৃত হয়ে পড়ছে এক অমার্জিত, হিংস্র, প্রদর্শনেচ্ছু মানসিকতা (Cultural Decline)।

প্রযুক্তিনির্ভর এই যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিনোদন জগতের উপর। বাংলা সাহিত্য, গান, সিনেমা, নাটক, যাত্রাপালা – যেগুলি এক সময় মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিল, আজ সেই সব মাধ্যম হারাতে বসেছে তাদের পুরনো সম্মান ও গুরুত্ব। অনেকেই এখন দ্রুতগতির, তথাকথিত ‘ট্রেন্ডি’ কন্টেন্টের পেছনে ছুটছে – যেগুলোর মধ্যে নেই কোনো ভাবনা, নেই কোনো গুণগত মান। শুধু ভাইরাল হওয়ার নেশায় তৈরি হচ্ছে নিম্নমানের, অসভ্য, অনেক সময় অশালীন কনটেন্ট – যা সমাজকে দিনদিন আরও বেশি অস্থির করে তুলছে। এই অবস্থার ভয়ঙ্কর প্রভাব পড়ছে প্রকৃত শিল্পীদের উপর। যারা নিয়মিত চর্চা করেন, শিল্পকে শ্রদ্ধা করেন, সৃজনশীল কাজ করেন – তারা আজ পর্যাপ্ত মঞ্চ পাচ্ছেন না, তাদের আয়-রোজগারেও নেমে এসেছে সংকট। অনেক প্রতিভাবান শিল্পী এখন পেশা পরিবর্তনের কথা ভাবছেন, বা মানসিক অবসাদে ভুগছেন। যাত্রা শিল্প, গ্রামবাংলার নাট্যদল, লোকগান – এ সব যেন বিলুপ্তির পথে (Cultural Decline)।

আরও পড়ুন: Eye Damage: চক্ষু চিকিৎসকের ভুলে এক ব্যক্তির দৃষ্টিশক্তি নষ্ট! শান্তিপুরে চাঞ্চল্য

এই বিপর্যয় শুধু সাংস্কৃতিক নয় – এটি সামাজিক এবং নৈতিক সংকটও বটে। তাই এর সমাধানে এগিয়ে আসতে হবে সরকার, রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকদের। সরকারকে প্রয়োজনীয় নীতি নিতে হবে যাতে গুণগত মানসম্পন্ন সংস্কৃতি ও শিল্পচর্চাকে উৎসাহ দেওয়া হয়। সামাজিক মাধ্যমে অশালীনতা ও ঘৃণার প্রচার রোধে কড়া পদক্ষেপ নিতে হবে। শিক্ষার পাঠ্যক্রমে সংস্কৃতি ও নৈতিকতা চর্চাকে আরও গুরুত্ব দিতে হবে। অন্যদিকে, আমাদের প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে – ভালো সাহিত্য পড়া, শালীন গান শোনা, থিয়েটার দেখা, শিশুদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো – এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আবার গড়ে তুলতে হবে এক সংযত, সুন্দর, মূল্যবোধসম্পন্ন সমাজ (Cultural Decline)।

শিল্পীদের বেকারত্ব ও প্রতিকার:
বাংলাসহ বিশ্বের অনেক দেশেই বিনোদন জগৎ একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ শিল্পক্ষেত্র। এই শিল্পের প্রাণ হলেন অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকগণ। তাঁরা আমাদের বিনোদন দেন, সমাজের বাস্তবতা তুলে ধরেন এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে অনেক নামী অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক হাতে কাজ না থাকার কারণে বাধ্য হচ্ছেন পেশার বাইরে গিয়ে জীবিকা নির্বাহ করতে। এটি শুধু ব্যক্তি বা শিল্পীর জন্যই নয়, গোটা শিল্প জগতের জন্যও এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি।
সমস্যার মূল কারণসমূহ
১. নতুন প্ল্যাটফর্ম ও ডিজিটাল রূপান্তর:

ওটিটি (OTT) ও ইউটিউব চ্যানেলগুলোর উত্থানে প্রচলিত টেলিভিশন বা সিনেমার দর্শকসংখ্যা কমে গেছে। অনেক নির্মাতা দ্রুত লাভের আশায় অল্প বাজেটের ওয়েব কনটেন্টে ঝুঁকছেন, যেখানে পরিচিত শিল্পীদের চেয়ে নতুন মুখ বা কম খরচের অভিনেতাদের প্রাধান্য পাচ্ছে।

২. পছন্দের পরিবর্তন:

দর্শকদের রুচি ও চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে পুরনো ধারার অনেক অভিনেতা-অভিনেত্রীদের পক্ষে নতুন ধাঁচে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে (Cultural Decline)।

৩. পেশাগত রাজনীতি ও গোষ্ঠীবাজি:

শিল্প জগতে পক্ষপাতদুষ্ট আচরণ, দলবাজি ও সুপারিশ-নির্ভর নিয়োগ পদ্ধতি অনেক অভিজ্ঞ ও গুণী শিল্পীদের বাইরে ঠেলে দিচ্ছে।

৪. প্রযোজনার ঘাটতি ও সীমাবদ্ধ বাজেট:

করোনা পরবর্তী সময়ে অনেক প্রযোজকই ঝুঁকি নিতে চাচ্ছেন না। এর ফলে নির্মাণ সংখ্যা কমেছে এবং কাজের সুযোগও সীমিত হয়েছে।
প্রতিকার

এই সমস্যার সমাধানে কেবল ব্যক্তিগত নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

১. প্রতিভার যথাযথ মূল্যায়ন:

শিল্পীদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী সুযোগ দেওয়া উচিত। পরিচিত মুখগুলোকে ভুলে না গিয়ে, তাদের পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা দরকার।

সরকারি সহায়তা ও অনুদান:

সরকারি পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গুণী শিল্পীদের জন্য ভাতা, প্রশিক্ষণ কেন্দ্র ও শিল্প উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে (Cultural Decline)।

৩. ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ ও সমন্বয়:

প্রবীণ শিল্পীদের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের উপযোগী করে তুলতে প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যেতে পারে।

৪. শিল্পী কল্যাণ ফাউন্ডেশন সক্রিয়করণ:

শিল্পীদের জন্য একটি সক্রিয় কল্যাণ ফাউন্ডেশন থাকতে হবে, যারা বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়াবে, কাজ খুঁজে দিতে সাহায্য করবে এবং আর্থিক সহায়তা প্রদান করবে।

৫. নিয়মিত উৎসব ও মেলা আয়োজন:

সাংস্কৃতিক উৎসব, নাট্য মেলা, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মতো আয়োজন শিল্পীদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে (Cultural Decline)।

Related Articles