কলকাতাদেশরাজ্যের খবর

OBC মামলায় স্বস্তি রাজ্যের! স্থগিতাদেশ জানিয়ে হাইকোর্টে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট

এই ঘটনায় নোটিস ইস্যু জারি করছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ।

Truth Of Bengal: ওবিসি মামলায় স্থগিতাদেশ (OBC Stay) জানাল সুপ্রিম কোর্ট। ‘কীভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ করতে পারে হাইকোর্ট, তা ভেবে আমরা বিস্মিত’, সোমবার ওবিসি মামলার শুনানীতে জানাল শীর্ষ আদালত। এই ঘটনায় নোটিস ইস্যু জারি করছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ। হাই কোর্টকে আগামী ৬ সপ্তাহ থাকে ৮ সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানী (OBC Stay) শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি গবই বলেন, “আমরা এ বিষয়ে নোটিস জারি করব। এটা আশ্চর্যজনক! হাই কোর্ট কী ভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে? আমরা ভেবে অবাক হচ্ছি যে, কোন যুক্তিতে হাই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে!”

প্রসঙ্গত, চলতি বছরেরে জুন মাসে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। ৩১ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ জারি ছিল। এদিকে ওই নির্দেশের কারণে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা ছিল।

[আরও পড়ুন: Cultural Decline: বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজ ও বিনোদনের সঙ্কট]

এরপর কলকাতা হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সেই মামলায় হাই কোর্টের নির্দেশকে স্থগিতাদেশ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ।

Related Articles