রাজ্যের খবর

River Tragedy: মুণ্ডেশ্বরীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক, ২২ ঘণ্টা পর মিলল দেহ

A 22-year-old youth drowned while bathing in the Mundeswari River in Arambagh. His body was recovered after 22 hours of search by disaster response teams

Truth Of Bengal: আরামবাগ, সৌভিক গোস্বামী: আরামবাগের হরিণখোলায় মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল কার্তিক কোটালের দেহ(River Tragedy)। শুক্রবার দুপুরে নদীতে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যান বছর বাইশের কার্তিক। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করে সাহায্য চাইলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

[আরও পড়ুন: Chief Minister: ৩১ শে জুলাই পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর]

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় তল্লাশি। প্রথম দিন রাত অবধি চলে উদ্ধারের চেষ্টা, কিন্তু মেলেনি সাফল্য। শনিবার ভোরে আবার নতুন করে শুরু হয় ডুবুরি নামিয়ে খোঁজ(River Tragedy)। অবশেষে সকাল সাড়ে ১০টা নাগাদ নদী থেকে উদ্ধার হয় কার্তিকের নিথর দেহ। দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন কার্তিকের পরিবার। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। নদীর পাড়ে জড়ো হন অসংখ্য স্থানীয় মানুষ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুণ্ডেশ্বরী নদীতে সম্প্রতি জলস্তর বেড়েছে(River Tragedy)। প্রশাসনের তরফে নদীতে স্নানে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানছেন না বলেও অভিযোগ। এই ঘটনায় ফের একবার নদীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কার্তিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। প্রশাসনের তরফে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles