কলকাতা
Draupadi Murmu: রাজ্যে আসছেন রাষ্ট্রপতি
বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
Truth of Bengal: জয় চক্রবর্তী: আগামী ৩০ জুলাই বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। কল্যানী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আসছেন তিনি। ওই দিনই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন কল্যানী।
[আরও পড়ুনঃ Chief Minister: ৩১ শে জুলাই পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর]
বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে ভবতারিণী মায়ের আরতিও করতে পারেন তিনি। পরের দিন, অর্থাৎ ৩১ জুলাই, রাজভবনে বিশিষ্ট কিছু জনের সঙ্গে দেখা করার কথাও রয়েছে রাষ্ট্রপতির। সেদিনই দুপুরে কলকাতা থেকে দেওঘরের উদ্দ্যেশে রওনা দেবেন তিনি।(Draupadi Murmu)






