Barakar: বরাকরে পানীয় জলে দূষণ, জন্ডিস-ডায়রিয়ায় ভুগছেন বাসিন্দারা
জলের রঙ হলুদ, দুর্গন্ধ হওয়ায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়েছে।
Truth of Bengal: জল ছাড়া জীবন অচল,মানুষ বাঁচতে পারে না।সেই জলে দূষণ হলে মানুষকে কিভাবে দুর্ভোগে পড়তে হয়,তা হাড়েহাড়ে টের পাচ্ছে আসানসোলের অধীন বরাকর স্টেশন রোড এলাকার মানুষ। বরাকর ওয়াটার প্রজেক্ট থেকে সরবরাহ করা হয় পানীয় জল। নালী পাড়া, ফাঁড়ি রোড, নিমাকানালী, দাস পাড়া, শান্তি নগর, মায়া নগর, গোয়ালা পট্টি, হালুয়াই পট্টি, হাট তলা, গায়ত্রী নগর, লক্ষিয়াবাদ, হাসপাতাল রোড-সহ স্টেশন রোডের বিস্তীর্ণ এলাকায় পাইপলাইনের মাধ্যমে আসা জল হলুদ ও ঘোলা হয়ে আসছে (Barakar)।
আরও পড়ুন: Veranda Collapse: বর্ধমানে পুরনো বাড়ির বারান্দার সানসেটে চাপা পড়ে মৃত ১
জলের রঙ হলুদ, দুর্গন্ধ হওয়ায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়েছে। স্থানীয়দের দাবি,দূষিত জলে জন্ডিস, ডায়রিয়া ও পেটের রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বরাকরের হাসপাতালের প্রধান চিকিৎসক ডঃ এ. রায় জানান, প্রতিদিন ১-২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসছেন, যাঁদের স্যালাইন ও ওষুধ দিয়ে সুস্থ রাখা হচ্ছে।বরাকর ওয়াটার প্রজেক্টের ইনচার্জ সমরচন্দ্র পাল জানিয়েছেন, অতিবৃষ্টির ফলে বারাকর নদীর জলস্তর বেড়ে গেছে। ফলে সামার পাম্প ডুবে গিয়েছে এবং কেবল দিয়ে জল টানার সময় প্লাস্টিক, থলে-সহ নানা আবর্জনা পাইপলাইনে ঢুকে পড়ছে (Barakar)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এই অবস্থায় তাদের কোনও বিকল্প ব্যবস্থা নেই বলেও জানিয়েছেন তাঁরা।আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। বারাকর শহরের বাসিন্দাদের জলের দূষণের হাত থেকে মানুষকে বাঁচাতে পুরপ্রশাসন আন্তরিক।বর্ষার সময় যাতে কোনও রকম রোগ না ছড়ায় সেজন্য বাড়তি কেয়ার নেওয়া হচ্ছে বলে মেয়র পারিষদ আশ্বস্ত করেছেন। জনস্বাস্থ্যের কথা ভেবে আসানসোল পুরসভা জলদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।আশা করা হচ্ছে খুব শিঘ্রই এই সমস্যার সুরাহা হবে (Barakar)।






