Dilip Ghosh: ভাইরাল দিলীপের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো! কী বলছে বিজেপি নেতার ঘনিষ্ঠ মহল?
A controversial video allegedly featuring BJP leader Dilip Ghosh has gone viral.
Truth Of Bengal: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে তৈরি জল্পনা। সম্প্রতি সোশাল মিডিয়ায় কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যার সঙ্গে দিলীপ ঘোষের নাম জড়িয়ে বিতর্ক শুরু হয়েছে। দাবি করা হয়েছে, সেগুলি নাকি তাঁর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ছবি ও ভিডিয়ো।
[আরও পড়ুন: Barakar: বরাকরে পানীয় জলে দূষণ, জন্ডিস-ডায়রিয়ায় ভুগছেন বাসিন্দারা]
তবে দিলীপের ঘনিষ্ঠ মহল এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, ছড়ানো ছবি ও ভিডিয়ো ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা অভিযোগ করছেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি চক্রান্ত, যার মাধ্যমে দিলীপ ঘোষের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
এই ঘটনার সময় ও প্রেক্ষাপট নিয়ে রাজনীতির চর্চা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রকাশ্যেই রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য রেখেছেন এবং প্রশ্ন তুলেছেন দলের বর্তমান অবস্থান ও সাংগঠনিক শক্তি নিয়ে। বিশেষত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ১৮টি আসন জেতার সাফল্যের সঙ্গে ২০২৪-এর নির্বাচনে মাত্র ১২টি আসন পাওয়া নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।
[আরও পড়ুন: Veranda Collapse: বর্ধমানে পুরনো বাড়ির বারান্দার সানসেটে চাপা পড়ে মৃত ১]
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই অবস্থান রাজ্য বিজেপির এক প্রভাবশালী গোষ্ঠীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের একাংশ মনে করছে, দলীয় অভ্যন্তরে ভিন্ন মত দমন করতেই এই ধরনের প্রচেষ্টা হতে পারে। এদিকে ভিডিয়ো ফাঁস ও বিতর্কিত পোস্টগুলি নিয়ে এখনও পর্যন্ত দিলীপ ঘোষের (Dilip Ghosh) কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির রাজ্য নেতৃত্বও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।






