Supreme Criticism: “রাজনীতি করবেন না”, ফের ইডির কপালে সুপ্রিম ভর্ৎসনা
The Supreme Court strongly criticized the Enforcement Directorate (ED), accusing it of engaging in political battles and warned against misuse for political interests.
Truth Of Bengal: ফের কটাক্ষের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি)। রাজনীতি করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Criticism) তরফ থেকে বলা হয়, রাজনৈতিক লড়াইতে নেমেছে ইডি। এবং তাদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে।
[আরও পড়ুন: Mamata Banerjee: “২৬এর পর দেখবো কোথায় থাকো”, রাম-বামকে ওপেন চ্যালেঞ্জ মমতার]
এই কটাক্ষের সূত্রপাত দুটি আলাদা মামলা থেকে। প্রথমটি কর্নাটকের মুডা কেলেঙ্কারি নিয়ে। এই ঘটনায় কর্ণাটক হাই কোর্ট এবং লোকপাল ক্লিনচিট দিয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়াকে। কিন্তু ইডির তরফ থেকে এর বিরোধিতা করা হয় এবং তারা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের (Supreme Criticism)। দ্বিতীয়টিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক অভিযোগ। তাদের তরফ থেকে নাকি হুমকি দেওয়া হয়েছিল বেশ কয়েকজন আইনজীবীকে সরকারের বিরুদ্ধে মামলা লড়ার জন্য।
FB POST: https://www.facebook.com/share/v/16qAgn329K/
এই দুটি মামলাতেই (Supreme Criticism) সোমবার চরম কটাক্ষের মুখে পড়ে ইডি। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চের বক্তব্য, “রাজনীতিটা রাজনীতিবিদদের করতে দিন। কেন ব্যবহৃত হচ্ছেন আপনারা?” এদিন বিচারপতি গাভাই হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমারও কিছু অভিজ্ঞতা আছে ইডি নিয়ে মহারাষ্ট্রে। বাধ্য করবেন না আমাদের মুখ খুলতে। এরপর কিন্তু আমরা বাধ্য হব ইডি নিয়ে কড়া কথা বলতে।” যদিও এটি প্রথমবার নয়, এর আগেও ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল শীর্ষ আদালতের তরফ থেকে।






